সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • হাম-রুবেলা টিকাদান ও মা-শিশু স্বাস্থ্যসেবায় সূর্যের হাসির বিস্তৃত কার্যক্রম

    হাম-রুবেলা টিকাদান ও মা-শিশু স্বাস্থ্যসেবায় সূর্যের হাসির বিস্তৃত কার্যক্রম
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হামসহ প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে দেশের বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। সরকারের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে সূর্যের হাসি নেটওয়ার্কের ক্লিনিকসমূহ মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে। এর মাধ্যমে হাজারো শিশু বিনামূল্যে টিকা পাচ্ছে, যা রোগ প্রতিরোধ ও শিশুমৃত্যু হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) কর্মসূচির পাশাপাশি সূর্যের হাসি তাদের নিজস্ব উদ্যোগেও নিয়মিতভাবে জীবনরক্ষাকারী টিকা প্রদান করছে। এসব টিকার মধ্যে রয়েছে যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, হাম ও রুবেলা প্রতিরোধী টিকা। একই সঙ্গে কিশোরী ও মায়েদের জরায়ুমুখ ক্যান্সার, ধনুষ্টঙ্কার এবং হেপাটাইটিস প্রতিরোধে টিকাদান সেবা দেওয়া হচ্ছে।

    গত পাঁচ বছরে সূর্যের হাসি প্রায় ৫০ লাখ টিকা প্রদান করেছে বলে রেকর্ডে উল্লেখ রয়েছে। তবে মাঠপর্যায়ের ক্যাম্পেইন চলাকালীন সময় ও কাজের চাপের কারণে সব টিকার তথ্য পূর্ণাঙ্গভাবে নথিভুক্ত করা সম্ভব হয় না, ফলে বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

    ইউএসএইড-এর সহায়তায় প্রতিষ্ঠিত সূর্যের হাসি ক্লিনিক নেটওয়ার্ক প্রায় তিন দশক ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ শহর ও মফস্বলে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। গর্ভবতী মায়েদের গর্ভকালীন সেবা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ প্রসব এবং প্রসব-পরবর্তী মা ও নবজাতকের যত্নের মাধ্যমে প্রতিষ্ঠানটি মা-শিশু স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

    একটি সুস্থ নবজাতক, নিরাপদ প্রসব এবং মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সূর্যের হাসির ভূমিকা জাতীয় জনস্বাস্থ্য ব্যবস্থায় বিশেষভাবে স্বীকৃত। সীমিত সম্পদ সত্ত্বেও প্রতিষ্ঠানটি দেশের লাখো মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে, যা তাদের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।

    অভিভাবকদের প্রতি আহ্বান, নির্ধারিত সময়ে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করা জরুরি। নিকটস্থ সূর্যের হাসি ক্লিনিক বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে টিকাদানের মাধ্যমে হামসহ অন্যান্য প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখা সম্ভব, যা একটি সুস্থ ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ