রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হৃদয়ের রেকর্ডের পর হতাশ বাংলাদেশ, ৩১৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ চোখের রোগ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি প্রয়োজন সমন্বিত চিকিৎসা রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখছে সরকার মাদক ও বাল্যবিবাহমুক্ত লালমনিরহাট গড়তে প্রধানমন্ত্রীর সফর ১৯ নভেম্বর স্মিথ-ওয়ার্নারের বিদায়ের পর অধিনায়কত্ব না পাওয়ার কারণ জানালেন খাজা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের প্রধান হলেন সাবিন লাউবার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের এনআইডি নিবন্ধনের পরিকল্পনা ইসির এসআরবির নতুন ডিজি হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ আমন সংগ্রহে সিদ্ধ চাল ৪৯, আতপ ৪৮ ও ধানের দাম ৩৫ টাকা নির্ধারণ পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে ৭ দিনের লিগ্যাল নোটিশ
  • স্মিথ-ওয়ার্নারের বিদায়ের পর অধিনায়কত্ব না পাওয়ার কারণ জানালেন খাজা

    স্মিথ-ওয়ার্নারের বিদায়ের পর অধিনায়কত্ব না পাওয়ার কারণ জানালেন খাজা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার দায়িত্ব হারান। তখন ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় টিম পেইনকে। তবে ওই সময় নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে নিজেকেই সবচেয়ে যোগ্য মনে করেছিলেন সাবেক অস্ট্রেলীয় ওপেনার উসমান খাজা।

    খাজার দাবি, পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় তাঁকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়নি। তাঁর মতে, জাতীয় দলে নিয়মিত খেলার পাশাপাশি কুইন্সল্যান্ড ও অস্ট্রেলিয়া ‘এ’ দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল তাঁর। তাই ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে স্বাভাবিক পছন্দ হওয়ার কথা ছিল তাঁকেই।

    কোড স্পোর্টসকে খাজা বলেন, তখন অস্ট্রেলিয়া দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। ব্যাট হাতেও দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। কয়েক বছর কুইন্সল্যান্ডের অধিনায়কত্ব করার পাশাপাশি অস্ট্রেলিয়া ‘এ’ দলের নেতৃত্বও দিয়েছেন বহুবার।

    খাজার ধারণা, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বিরোধেও তিনি সামনে ছিলেন। বোর্ডই অধিনায়ক নিয়োগ করত বলে ওই বিরোধ তাঁর নেতৃত্ব পাওয়ার পথে বাধা হয়ে থাকতে পারে।

    শুধু অধিনায়কত্ব নয়, অন্তত সহঅধিনায়কের দায়িত্বও পাওয়ার যোগ্য ছিলেন বলে মনে করেন খাজা। কিন্তু সেই দায়িত্ব দেওয়া হয় জশ হ্যাজলউড ও মিচেল মার্শকে।

    এ প্রসঙ্গে খাজা বলেন, অস্ট্রেলীয় ক্রিকেট তখন শ্যামলা বর্ণের কাউকে অধিনায়ক করার জন্য প্রস্তুত ছিল না, এমনকি ভারপ্রাপ্ত হিসেবেও নয়। তাঁর মতে, কয়েক বছর রাজ্য দলের নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে সহঅধিনায়কত্ব না পাওয়াও ছিল হতাশাজনক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন