রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হৃদয়ের রেকর্ডের পর হতাশ বাংলাদেশ, ৩১৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ চোখের রোগ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি প্রয়োজন সমন্বিত চিকিৎসা রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখছে সরকার মাদক ও বাল্যবিবাহমুক্ত লালমনিরহাট গড়তে প্রধানমন্ত্রীর সফর ১৯ নভেম্বর স্মিথ-ওয়ার্নারের বিদায়ের পর অধিনায়কত্ব না পাওয়ার কারণ জানালেন খাজা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের প্রধান হলেন সাবিন লাউবার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের এনআইডি নিবন্ধনের পরিকল্পনা ইসির এসআরবির নতুন ডিজি হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ আমন সংগ্রহে সিদ্ধ চাল ৪৯, আতপ ৪৮ ও ধানের দাম ৩৫ টাকা নির্ধারণ পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে ৭ দিনের লিগ্যাল নোটিশ
  • মাদক ও বাল্যবিবাহমুক্ত লালমনিরহাট গড়তে প্রধানমন্ত্রীর সফর ১৯ নভেম্বর

    মাদক ও বাল্যবিবাহমুক্ত লালমনিরহাট গড়তে প্রধানমন্ত্রীর সফর ১৯ নভেম্বর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৯ নভেম্বর ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম দেখতে লালমনিরহাট সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ তথ্য জানিয়েছেন।

    শনিবার (৭ নভেম্বর) রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাহেবডাঙা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ত্রাণমন্ত্রী বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এ আন্দোলনের লক্ষ্য মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত জেলা গড়ে তোলা। জেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, ইমাম, শিক্ষার্থী, সাংবাদিক, খেলোয়াড়, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত রয়েছেন।

    তিনি জানান, গত ৪ জুলাই রাষ্ট্রপতি এ কর্মসূচির উদ্বোধন করেন। এবার প্রধানমন্ত্রী সরেজমিনে এর কার্যক্রম দেখতে আসছেন। কর্মসূচি নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরির নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। সেটি অন্যান্য জেলার সংসদ সদস্যদের দেখিয়ে দেশজুড়ে এ উদ্যোগ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    সভায় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের প্রসঙ্গ তুলে আসাদুল হাবিব দুলু বলেন, এ উদ্যোগের কারণে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশ-বিদেশে আলোচনা তৈরি হয়েছে। চীন, নেদারল্যান্ডস ও ভারত যৌথভাবে এ প্রকল্পে কাজ করতে আগ্রহী। ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

    সামাজিক অবক্ষয় রোধ ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ করলেই শিক্ষার উদ্দেশ্য পূরণ হয় না; শিক্ষার্থীদের নৈতিকতা ও চরিত্র গঠনও জরুরি। সমাজ পুনর্গঠনে স্বেচ্ছাসেবীদের আদর্শ ও নীতিবোধ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

    লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন