রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হৃদয়ের রেকর্ডের পর হতাশ বাংলাদেশ, ৩১৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ চোখের রোগ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি প্রয়োজন সমন্বিত চিকিৎসা রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখছে সরকার মাদক ও বাল্যবিবাহমুক্ত লালমনিরহাট গড়তে প্রধানমন্ত্রীর সফর ১৯ নভেম্বর স্মিথ-ওয়ার্নারের বিদায়ের পর অধিনায়কত্ব না পাওয়ার কারণ জানালেন খাজা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের প্রধান হলেন সাবিন লাউবার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের এনআইডি নিবন্ধনের পরিকল্পনা ইসির এসআরবির নতুন ডিজি হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ আমন সংগ্রহে সিদ্ধ চাল ৪৯, আতপ ৪৮ ও ধানের দাম ৩৫ টাকা নির্ধারণ পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে ৭ দিনের লিগ্যাল নোটিশ
  • আমন সংগ্রহে সিদ্ধ চাল ৪৯, আতপ ৪৮ ও ধানের দাম ৩৫ টাকা নির্ধারণ

    আমন সংগ্রহে সিদ্ধ চাল ৪৯, আতপ ৪৮ ও ধানের দাম ৩৫ টাকা নির্ধারণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ মৌসুমে প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

    রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এসব তথ্য জানান।

    মন্ত্রী জানান, মোট ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চালের মধ্যে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। আগামী ২৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর, চলবে একই বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

    গত বছর প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে সংগ্রহ করেছিল সরকার। ওই মৌসুমে ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান ও ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল।

    খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতি, আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের মজুদ, সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থা এবং খাদ্যশস্য আমদানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

    তিনি বলেন, ‘নির্বাচনি ইশতেহার ২০২৬’-এর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। ক্ষুধা ও দারিদ্র্য দূর করার পাশাপাশি খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

    কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাই আমন সংগ্রহ অভিযানের প্রধান উদ্দেশ্য বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন