বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লোগো ও নথিতে বদল এলেও পোশাকে পুরোনো মনোগ্রাম: এসআরবিকে ঘিরে আস্থার সংকট ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৬ যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার হাফিজ উদ্দিন যুদ্ধের বিরুদ্ধে মার্কিন জনরায়, ট্রাম্পের জন্য সতর্কবার্তা সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের নির্বাচনে ৩৪ মুসলিম প্রার্থীর জয়, ইতিহাস গড়লেন আল-সাইয়েদ সঙ্গী খোঁজার আয়োজনে ১৬ জনকে বিনা খরচে ফিনল্যান্ডে নিচ্ছে পর্যটন সংস্থা স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, বন্ধুকে হত্যায় কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে হবে: হুমায়ুন কবির
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৬

    ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৬
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন সাতজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে।

    মাসভিত্তিক হিসাবে, অক্টোবর মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৮১ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি—প্রতিটি মাসে দুজন করে মারা গেছেন।

    বুলেটিনে আরও জানানো হয়, নতুন রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৭৪ জনে। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৮ হাজার ৮০ জন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন