সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইহসান: মানুষের সঙ্গে সুন্দর আচরণের ইসলামি শিক্ষা ডেঙ্গু প্রতিরোধে ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৬ ম্যাচে ৭ গোল, তোরেসকে নিয়ে নতুন ভাবনায় পিএসজি মরিনহোর রেফারিং অভিযোগ, সিমিওনের বার্তা :‘সম্মানের সীমা অতিক্রম করা ঠিক নয়’ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের বিদেশ সফরে কোটি কোটি টাকা অপচয় হতো: রিজভী জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর, বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা : মাহদী আমিন চট্টগ্রাম বিভাগের ১২ কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট, কয়েক হাজার ব্যবহারকারীর ভোগান্তি নিখোঁজের পর মিলছে শিশুদের মরদেহ, আট মাসে নিহত ১৫৫
  • হজে গিয়ে প্রাণ হারালেন ১৮ বাংলাদেশি

    হজে গিয়ে প্রাণ হারালেন ১৮ বাংলাদেশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। সর্বশেষ রোববার (১৭ মে) ফেনীর সোনাগাজী উপজেলার সাজেদা বেগম (৫৬) নামে এক নারী হজযাত্রী মারা যান। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় ইন্তেকাল করেন।

    ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে মঙ্গলবার (১৯ মে) এসব তথ্য জানানো হয়েছে।

    বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি হজ মৌসুমে সোমবার (সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট) পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬১ হাজার ১৪৮ জন যাত্রী।

    গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ যাত্রায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৮৬টি, সৌদি এয়ারলাইনস ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্স ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।

    সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আইটি হেল্পডেস্ক ১৮ হাজার ২১০টি সেবা দিয়েছে।

    হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়া হয়েছে। এ ছাড়া আইটি হেল্পডেস্ক থেকে বিভিন্ন বিষয়ে ১৮ হাজার ২১০টি সেবা দেয়া হয়েছে।

    ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ যাত্রায় সৌদি আরব যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ফিরতি ফ্লাইট শেষ হবে ৩০ জুন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ