সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইহসান: মানুষের সঙ্গে সুন্দর আচরণের ইসলামি শিক্ষা ডেঙ্গু প্রতিরোধে ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৬ ম্যাচে ৭ গোল, তোরেসকে নিয়ে নতুন ভাবনায় পিএসজি মরিনহোর রেফারিং অভিযোগ, সিমিওনের বার্তা :‘সম্মানের সীমা অতিক্রম করা ঠিক নয়’ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের বিদেশ সফরে কোটি কোটি টাকা অপচয় হতো: রিজভী জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর, বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা : মাহদী আমিন চট্টগ্রাম বিভাগের ১২ কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট, কয়েক হাজার ব্যবহারকারীর ভোগান্তি নিখোঁজের পর মিলছে শিশুদের মরদেহ, আট মাসে নিহত ১৫৫
  • হজ পালনে সৌদিতে পৌঁছালেন ৬৫ হাজারের বেশি বাংলাদেশি যাত্রী

    হজ পালনে সৌদিতে পৌঁছালেন ৬৫ হাজারের বেশি বাংলাদেশি যাত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী। একই সঙ্গে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ফলে চলতি হজ মৌসুমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

    মঙ্গলবার (১৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী সাজেদা বেগম (৫৬) ফেনীর সোনাগাজীর বাসিন্দা। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নিতে সৌদি আরব যান। গত রোববার মক্কায় তার মৃত্যু হয়।

    এ পর্যন্ত মারা যাওয়া ১৮ জন হজযাত্রীর মধ্যে ১৩ জন পুরুষ এবং পাঁচজন নারী। তাদের মধ্যে মক্কায় ১৩ জন ও মদিনায় পাঁচজন মৃত্যুবরণ করেছেন।

    হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৮৬টি ফ্লাইট। পাশাপাশি সৌদি এয়ারলাইনস পরিচালনা করেছে ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।

    চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবাপনায় যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৬৫ জন।

    উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদিগামী ফ্লাইট চলবে। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ