বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর
  • পশ্চিমবঙ্গে বুলডোজার রাজনীতি চলবে না: মমতা

    পশ্চিমবঙ্গে বুলডোজার রাজনীতি চলবে না: মমতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর রাজ্যজুড়ে ‘অবৈধ দখলদারিত্ব’ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই অভিযানকে “বুলডোজার রাজনীতি” আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেন।

    রোববার (১৭ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সংস্কৃতি, সহমর্মিতা ও প্রতিরোধের ঐতিহ্যে গড়া বাংলায় বুলডোজার শাসনের ভাষা চলতে পারে না। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বা জোর করে উচ্ছেদ করে এই ভূমিকে শাসন করা সম্ভব নয়।

    পার্ক সার্কাস, তিলজলা ও হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযানকে ঘিরে সৃষ্ট উত্তেজনার পরই তার এই প্রতিক্রিয়া আসে। মমতা অভিযোগ করেন, এসব অভিযান দিনমজুর, হকার ও ছোট ব্যবসায়ীদের জীবিকা ধ্বংস করছে এবং তাদের মানবিক সংকটে ফেলছে।

    তিনি আরও বলেন, কোনো পূর্ব নোটিশ ছাড়াই উচ্ছেদ চালানো হচ্ছে এবং পরে ভুক্তভোগীদের কথা শোনা হচ্ছে, যা মানবিকতার পরিপন্থী। তার মতে, এই ধরনের পদক্ষেপ বাংলার সংস্কৃতি ও জনজীবনের প্রতি অবমাননাকর।

    তবে রাজ্য প্রশাসন ও পুলিশ মমতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এসব উচ্ছেদ অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, বরং নিয়মিত আইনশৃঙ্খলা ও অবৈধ দখলমুক্ত করার অংশ।

    উল্লেখ্য, নির্বাচনের পর বিজেপি নতুন সরকার গঠন করে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর পরপরই শুরু হওয়া উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিতর্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ