সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইহসান: মানুষের সঙ্গে সুন্দর আচরণের ইসলামি শিক্ষা ডেঙ্গু প্রতিরোধে ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৬ ম্যাচে ৭ গোল, তোরেসকে নিয়ে নতুন ভাবনায় পিএসজি মরিনহোর রেফারিং অভিযোগ, সিমিওনের বার্তা :‘সম্মানের সীমা অতিক্রম করা ঠিক নয়’ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের বিদেশ সফরে কোটি কোটি টাকা অপচয় হতো: রিজভী জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর, বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা : মাহদী আমিন চট্টগ্রাম বিভাগের ১২ কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট, কয়েক হাজার ব্যবহারকারীর ভোগান্তি নিখোঁজের পর মিলছে শিশুদের মরদেহ, আট মাসে নিহত ১৫৫
  • ঈদুল আজহার প্রস্তুতি:

    আজ সূর্যাস্তের আগেই সম্পন্ন করুন নখ-চুল কাটার সুন্নাত নির্দেশনা

    আজ সূর্যাস্তের আগেই সম্পন্ন করুন নখ-চুল কাটার সুন্নাত নির্দেশনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ সোমবার (১৮ মে) পবিত্র জিলকদ মাসের ২৯ তারিখ। আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের পবিত্র চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামি শরিয়ত অনুযায়ী, যারা এই বছর পবিত্র ঈদুল আজহায় কুরবানি করার নিয়ত করেছেন, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কুরবানির পশু জবাই করার পূর্ব পর্যন্ত তাদের শরীরের নখ, চুল, গোঁফ বা অন্য কোনো পশম কাটা থেকে বিরত থাকা সুন্নাত।

    এই সুন্নাত আমলটি পালনের সুবিধার্থে আজ সূর্যাস্তের আগেই নখ, চুল কেটে সম্পূর্ণ পরিচ্ছন্ন হয়ে নেওয়া উত্তম। আজ চাঁদ দেখা গেলে পরবর্তী নির্দেশিত সময় পর্যন্ত আর এগুলো কাটা যাবে না। একবারে ঈদুল আজহার দিন কুরবানি সম্পন্ন করার পর আবার কাটা যাবে।

    হাদিসের নির্দেশনা

    সহিহ মুসলিম শরিফের এক হাদিসে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন:

    "যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।" (সহিহ মুসলিম, হাদিস নম্বর: ১৯৭৭)

    এই আমলের গুরুত্ব ও তাৎপর্য

    ইসলামি স্কলারদের মতে, এই আমলের মাধ্যমে কুরবানিদাতারা হাজিদের সাথে এক ধরণের সাদৃশ্য বা মিল বজায় রাখেন। যারা হজে যেতে পারেননি, তারা যেন জিলহজ মাসের প্রথম ১০ দিন হাজিদের মতো নখ-চুল না কেটে ইহরামের অবস্থার সাথে সামঞ্জস্য রেখে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করতে পারেন, সেজন্যই এই বিশেষ বিধান। এটি একটি মুস্তাহাব বা সুন্নাত আমল; তাই কুরবানি করার নিয়ত না থাকলেও যে কেউ সওয়াবের আশায় এই আমলটি করতে পারেন।

    তাই আজ দুপুরের পর বা আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের পূর্বের সময়টুকুর মধ্যেই প্রয়োজনীয় নখ-চুল কেটে পরিচ্ছন্ন হয়ে জিলহজের ইবাদতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ