বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর
  • পাকিস্তানে কমল পেট্রোল ও ডিজেলের মূল্য

    পাকিস্তানে কমল পেট্রোল ও ডিজেলের মূল্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান সরকার সাধারণ গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৫ রুপি করে হ্রাস করা হয়েছে। শুক্রবার (১৫ মে) পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন পেট্রোলিয়াম বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    পেট্রোলিয়াম বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে পাকিস্তানে গ্রাহক পর্যায়ে প্রতি লিটার পেট্রোল ৪০৯ দশমিক ৭৮ রুপিতে এবং প্রতি লিটার হাই-স্পিড ডিজেল ৪০৯ দশমিক ৫৮ রুপিতে বিক্রি হবে।

    এই বিজ্ঞপ্তি অনুসারে, পাকিস্তানে খুচরা পর্যায়ে যে দামে পেট্রোল ও ডিজেল বিক্রি হয়ে আসছিল, তার তুলনায় উভয় জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা হ্রাস করেছে সরকার। আজ (শনিবার) থেকে দেশটিতে পেট্রোল-ডিজেলের নতুন দাম কার্যকর হবে।

    সপ্তাহ দুয়েক আগেই অবশ্য সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম (প্রতি লিটারে) ১৪ দশমিক ৯২ রুপি এবং ডিজেলের দাম (প্রতি লিটারে) ১৫ রুপি বাড়িয়েছিল পাকিস্তান। সেই বর্ধিত দাম থেকেই এবার ৫ রুপি কমানো হলো।

    পাকিস্তান বরাবরই জ্বালানি তেলের দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজার মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। আগে ১৫ দিন পর পর বাজার বিশ্লেষণ করা হতো, তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে প্রতি সপ্তাহে আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করছে দেশটি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ