বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিলে ‘কঠোর জবাব’ পাবে বাহরাইন: ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিলে ‘কঠোর জবাব’ পাবে বাহরাইন: ইরানের হুঁশিয়ারি
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আবারও সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিলে বাহরাইনকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (১৪ মে) এ হুমকি দেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান আইনপ্রণেতা মানুচেহের মোত্তাকি। তিনি বলেন, ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এবং বাহরাইন যদি আবারও মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়, তাহলে তেহরান কঠোর জবাব দেবে।

মোত্তাকির ভাষায়, যদি যুদ্ধ শুরু হয় এবং বাহরাইন আবারও তাদের ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের সুযোগ দেয়, তাহলে আমরা এমন হামলা চালাব যে তারা নিজেদের পরিচয়ই ভুলে যাবে।

তিনি অভিযোগ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক পদক্ষেপের পর বাহরাইন পরিস্থিতিকে আরও উসকে দিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর বাহরাইন তেহরানের প্রতি সহানুভূতি না দেখিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী প্রস্তাবকে সমর্থন করেছে।

মোত্তাকি আরও বলেন, গত মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের অধিবেশনেও বাহরাইন ইরানের বিরুদ্ধে একটি বিল উত্থাপনের চেষ্টা করেছিল। তবে কূটনৈতিক তৎপরতা এবং মিত্র দেশগুলোর সহায়তায় সেটি ঠেকানো সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান বাহরাইনের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। সে সময় কয়েকটি হোটেলেও ড্রোন হামলার ঘটনা ঘটে। ইরানের দাবি ছিল, মার্কিন সেনারা সামরিক ঘাঁটি ছেড়ে সেসব হোটেলে অবস্থান নিয়েছিল।


সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন