বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, ঘোষণা বিজেপি সরকারের

    স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, ঘোষণা বিজেপি সরকারের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই একের পর এক কঠোর পদক্ষেপের ঘোষণা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের সরকারি স্কুলগুলোকে কেন্দ্র করে নতুন নির্দেশনা দিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার (১৪ মে) তিনি ঘোষণা করেন, পশ্চিমবঙ্গের সব সরকারি বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক হবে। আগামী সোমবার থেকেই এই নিয়ম কার্যকর করা হবে বলে তিনি জানান। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশনা পাঠানো হয়েছে এবং বিভিন্ন বিদ্যালয়েও তা পৌঁছে দেওয়া হচ্ছে। যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি।

    বিধানসভা চত্বরে শুভেন্দু অধিকারী বলেন, তিনি নবান্নে গিয়ে এই নির্দেশনা কার্যকর করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করবেন। তার ভাষায়, “আমি নবান্নে গিয়ে সোমবার থেকে সব স্কুলে বন্দে মাতরম গেয়ে ক্লাস শুরু করার নির্দেশ দেব।”

    এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে “চরৈবেতি চরৈবেতি” মন্ত্রে এগিয়ে যাক। পাশাপাশি মেধাতালিকায় শীর্ষ স্থান অর্জনকারীদের সঙ্গে কথা বলার আগ্রহও প্রকাশ করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ