বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ট্রাম্প–শি বৈঠকে চমক, নিষেধাজ্ঞায় থাকা রুবিওকে দেখা গেল

    ট্রাম্প–শি বৈঠকে চমক, নিষেধাজ্ঞায় থাকা রুবিওকে দেখা গেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐ বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন, যিনি আগে চীনের নিষেধাজ্ঞার তালিকায় ছিলেন এবং দেশটিতে তার প্রবেশও নিষিদ্ধ ছিল।

    বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব পিপল’-এ এই বৈঠক অনুষ্ঠিত হয়। ট্রাম্পের সফরসঙ্গীদের মধ্যে রুবিওও ছিলেন, যা নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

    আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা সত্ত্বেও রুবিওর চীনে প্রবেশের জন্য বিশেষ কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হয়। তাকে একটি ভিন্ন চীনা নাম ব্যবহার করে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে, ফলে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়াই পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।

    ২০২০ সালে সিনেটর থাকাকালে হংকং ও জিনজিয়াং ইস্যুতে চীনের সমালোচনা করার কারণে রুবিওর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং। একই সময় টেড ক্রুজসহ আরও কয়েকজন মার্কিন আইনপ্রণেতাও চীনের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

    ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পর বিষয়টি নতুন করে জটিলতা তৈরি করে। চলতি বছরের মার্চে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছিল, প্রয়োজনে রুবিওর ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে।

    শেষ পর্যন্ত কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ এই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি অপরিহার্য হওয়ায় দুই পক্ষই বিষয়টি নমনীয়ভাবে সামাল দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ