বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • গাজার দুই বোনের পরিবেশবান্ধব উদ্ভাবনে আন্তর্জাতিক স্বীকৃতি

    গাজার দুই বোনের পরিবেশবান্ধব উদ্ভাবনে আন্তর্জাতিক স্বীকৃতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধবিধ্বস্ত গাজার দুই কিশোরী বোন ,ধ্বংসস্তূপকে পুনর্ব্যবহারযোগ্য ইটে রূপান্তরিত করার জন্য পরিবেশ পুরস্কার জিতেছে। ধ্বংসাবশেষকে প্রয়োজনীয় কিছুতে পরিণত করার লক্ষ্য থেকেই তারা এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন।

    গাজার ওই দুই বোনের নাম ফারাহ ও তালা মুসা। বোমা হামলায় বাড়ি বিধ্বস্ত হওয়ার পর থেকে বারবার বাস্তুচ্যুত হয়ে, বর্তমানে তাঁবুতেই বাস তাদের। কঠিন পরিস্থিতির মধ্যেও তরুণদের জন্য আয়োজিত ‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য আঞ্চলিক বিজয়ী হিসেবে ঘোষিত হয়েছে ফারাহ ও তালা মুসা।

    ১৭ বছর বয়সি তালা বিবিসি-কে বলেন, ‘আমাদের পুরো শহরটা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর, চারপাশের সবকিছুই আমাদের একটি সমাধান নিয়ে ভাবতে বাধ্য করেছে।’
     
    ১৫ বছর বয়সি ফারাহ বলেন, তারা তাদের ১২ হাজার ৫০০ ডলার পুরস্কারের অর্থ অন্যদের ইট তৈরি করতে শেখাতে এবং ‘শুধু বাইরের সাহায্যের জন্য অপেক্ষা না করে নিজেরাই পুনর্গঠনে অংশ নিতে’ ব্যবহার করার পরিকল্পনা করছে।
     
    জাতিসংঘের অনুমান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ। 

    ২০২৫ সালের শুরুর দিকে, গাজা ভূখণ্ডে ক্ষতির পরিমাণ ধরা হয়েছিল আনুমানিক ৭০ বিলিয়ন ডলার এবং উপত্যকার রাস্তাগুলোতে জমে আছে লাখ লাখ টন ধ্বংসাবশেষ।
     
    আগস্টে নিজেদের বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পর ফারাহ ও তালা একটি তাঁবুর কাছেই কয়েকটি ব্লক তৈরি করেছিল, যেখানে তারা বাস করছিল।
     
    ধ্বংসাবশেষ চূর্ণ করে ও জঞ্জাল চেলে নিয়ে তার সাথে মাটি, ছাই এবং কাচের গুঁড়োর মতো উপকরণ মিশিয়ে তৈরি করা ব্লকগুলো খারাপ আবহাওয়ায় এক প্রতিবেশীর তাঁবু ধরে রাখতে সাহায্য করে পরীক্ষা করেছিল দুই বোন।
     
    ফারাহ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজডে-কে বলেন, ‘কম খরচে ও হালকা ওজনের এই জিনিসগুলো ফুটপাত, পার্টিশন এবং বাগানের মতো ভার-বহনকারী নয় এমন ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে।’
     
    চারপাশের ধ্বংসযজ্ঞ থেকেই অনুপ্রাণিত হওয়ার কথা জানিয়েছেন ফারাহ ও তালা মুসা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ