বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ইরান সংকট সমাধানে একা জিতবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ইরান সংকট সমাধানে একা জিতবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান-ইস্যুতে যুদ্ধের অবসান কিংবা হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ন্ত্রণে চীনের সাহায্যের প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের।

    বুধবার তিনি বেইজিংয়ের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে তিনি চীন সফরে যাচ্ছেন।

    সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইরান ইস্যুতে আমাদের কারও সাহায্যের দরকার নেই। আমরা যেভাবেই হোক জয়ী হব—আলোচনা বা যুদ্ধ, যেকোনো উপায়ে।”

    তিনি আরও দাবি করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ নয়।

    হরমুজ প্রণালি ইস্যুতে প্রশ্ন করা হলে ট্রাম্প তা উপেক্ষা করেন। বিশ্বের মোট তেল সরবরাহের বড় একটি অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে সেখানে নৌচলাচলে বিঘ্ন ঘটছে বলে জানা গেছে।

    অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এখনও অব্যাহত রয়েছে। ওয়াশিংটন তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানালেও, ইরান ক্ষতিপূরণ ও অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

    বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ে ইরানের নিয়ন্ত্রণ ও আঞ্চলিক কৌশল বিশ্ব জ্বালানি বাজারে নতুন চাপ সৃষ্টি করছে।

    এদিকে চীনের সঙ্গে আসন্ন বৈঠকের আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ওই অঞ্চলে কোনো দেশই নৌপথে এককভাবে টোল আদায় করতে পারবে না—এ বিষয়ে দুই দেশই একমত হয়েছে।

    ইরানের অন্যতম বড় তেল ক্রেতা চীন এখন পর্যন্ত ট্রাম্পের এসব মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ