বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীতে বিকেলেই নেমে এলো সন্ধ্যার অন্ধকার, হালকা বৃষ্টিতে ভিজছে ঢাকা দেশে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু একনেক বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে হামের প্রকোপ বেড়ে আক্রান্ত ৫০ হাজারের বেশি বাংলাদেশকে পোলিও ভ্যাকসিন অনুদান দিল চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক প্রবীণ রাজনীতিক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বাংলাদেশের টেস্ট জয় জাতির জন্য আনন্দের ও গৌরবের: জামায়াত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের মর্যাদা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ
  • হরমুজ প্রণালির নিরাপত্তায় ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাজ্য

    হরমুজ প্রণালির নিরাপত্তায় ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাজ্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার (১২ মে) ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভবিষ্যতে সম্ভাব্য বহুজাতিক সামরিক মিশনের অংশ হিসেবে তারা এই অঞ্চলে ড্রোন, টাইফুন যুদ্ধবিমান এবং রয়্যাল নেভির ডেস্ট্রয়ার ‘এইচএমএস ড্রাগন’ মোতায়েনের পরিকল্পনা করেছে।

    লন্ডনে ৪০টিরও বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রী ও প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।

    ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সম্ভাব্য এই মিশনের জন্য স্বয়ংক্রিয় মাইন শনাক্তকরণ ব্যবস্থা, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি এবং বিশেষায়িত মাইন অপসারণ দল প্রস্তুত রাখা হয়েছে। এসব কার্যক্রমে সহায়তার জন্য প্রায় ১১ কোটি ৫০ লাখ পাউন্ড (প্রায় ১৫ কোটি ২০ লাখ ডলার) অর্থায়ন ঘোষণা করা হয়েছে।

    এই প্রকল্পের আওতায় রয়্যাল নেভির ‘বিহাইভ’ মডুলার সিস্টেম এবং স্বয়ংক্রিয় ‘ক্র্যাকেন’ ড্রোন নৌযান ব্যবহার করা হবে, যা সমুদ্রপথে সম্ভাব্য হুমকি শনাক্ত ও নজরদারিতে সক্ষম।

    এছাড়া ডেস্ট্রয়ার এইচএমএস ড্রাগন প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে বলে জানানো হয়েছে। এতে থাকা ‘সি ভাইপার’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালিতে সম্ভাব্য অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অঞ্চলে অবস্থানরত টাইফুন যুদ্ধবিমানগুলোকে নিয়মিত আকাশ টহলের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। বর্তমানে এই এলাকায় এক হাজারেরও বেশি ব্রিটিশ সেনা ও বিশেষজ্ঞ মোতায়েন রয়েছে।

    ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, যুক্তরাজ্য হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতায় নেতৃত্ব দিচ্ছে। তার মতে, এই উদ্যোগ মূলত প্রতিরক্ষামূলক এবং লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যপথে নিরাপত্তা নিশ্চিত করা ও আস্থা পুনরুদ্ধার করা।

    মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে শিগগিরই এই বহুজাতিক মিশন সক্রিয় করা হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন