বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • আস্থা ভোটে শক্ত অবস্থান থালাপতি বিজয়ের, সমর্থন ১৪৪ বিধায়কের

    আস্থা ভোটে শক্ত অবস্থান থালাপতি বিজয়ের, সমর্থন ১৪৪ বিধায়কের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত থালাপতি বিজয় আস্থা ভোটে বড় জয় পেয়েছেন। গত মাসের বিধানসভা নির্বাচনে তার দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) বিজয়ী হয়ে তামিলনাড়ুর ৬২ বছরের ডিএমকে–এআইএডিএমকে একাধিপত্যের অবসান ঘটানোর পর এবার আস্থা ভোটেও তিনি শক্ত অবস্থান নিশ্চিত করেন।

    বুধবার (১৩ মে) অনুষ্ঠিত আস্থা ভোটে বিজয়ের পক্ষে ১৪৪ জন বিধায়ক ভোট দেন, বিপক্ষে ভোট পড়ে ২২টি এবং ৫ জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন।

    ডিএমকে তাদের ৫৯ জন বিধায়ক নিয়ে ভোট বর্জন করে ওয়াকআউট করে, আর এআইএডিএমকে সদস্যদের বিপক্ষে ভোট দিতে নির্দেশ দিলেও শেষ পর্যন্ত ফলাফল বিজয়ের পক্ষেই যায়।

    আস্থা ভোট শেষে বিজয় বলেন, “বাঁশি (টিভিকে-র নির্বাচনী প্রতীক) ইতিহাস বদলে দিয়েছে। আমরা এমন একটি সরকার চাই, যা সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে।”

    ৪ মে নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। পরে কংগ্রেস, বাম দলসহ বিভিন্ন মিত্রের সমর্থনে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

    আস্থা ভোটের আগে কিছু রাজনৈতিক সমীকরণ বদলালেও শেষ পর্যন্ত টিভিকে ও মিত্রদের ভোট এবং এআইএডিএমকের ভেতর থেকে আসা কয়েকজন বিধায়কের সমর্থনে বিজয় সহজেই জয় নিশ্চিত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ