বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • জ্বালানি সংকটে মোদির গাড়িবহর অর্ধেক করার সিদ্ধান্ত

    জ্বালানি সংকটে মোদির গাড়িবহর অর্ধেক করার সিদ্ধান্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈশ্বিক জ্বালানি সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সরকারি গাড়িবহরের সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক ব্যয় হ্রাস এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

    একই সঙ্গে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রটেকশন গ্রুপকে (এসপিজি) নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গাড়িবহরে বৈদ্যুতিক যানবাহনের (ইভি) ব্যবহার বাড়ানো হয়। তবে নতুন কোনো যানবাহন কেনার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। এসপিজি ইতিমধ্যেই ‘ব্লু বুক’ অনুযায়ী নিরাপত্তা মান বজায় রেখে এই পরিবর্তন বাস্তবায়নের কাজ শুরু করেছে।

    এই সিদ্ধান্তের প্রভাব বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যেও দেখা যাচ্ছে। দিল্লি, রাজস্থান ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরা তাদের সরকারি গাড়িবহরের সংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছেন। এসব পদক্ষেপকে প্রশাসনিক ব্যয় সংকোচন ও জ্বালানি ব্যবহারে দায়িত্বশীলতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

    সম্প্রতি বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভারতের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে সম্পদ সাশ্রয়ী ও দায়িত্বশীল জীবনযাপনের আহ্বান জানিয়েছেন।

    তিনি আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় পণ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ ও সোনা কেনা থেকে বিরত থাকার পরামর্শ দেন। পাশাপাশি দেশের ভেতরে পর্যটন ও অনুষ্ঠান উদযাপনকে উৎসাহিত করতে বলেন, যাতে অর্থনীতি অভ্যন্তরীণভাবে শক্তিশালী থাকে।

    সরকারের মতে, এই পদক্ষেপগুলো বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ