বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার রিপোর্টকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’ বললেন ট্রাম্প

    ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার রিপোর্টকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’ বললেন ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন গণমাধ্যমের করা সংবাদ কাভারেজের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান সামরিকভাবে শক্ত অবস্থানে রয়েছে—এ ধরনের প্রতিবেদনকে তিনি ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছেন।

    বুধবার (১৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কিছু গণমাধ্যমের প্রতিবেদন শত্রুপক্ষকে সহায়তা করছে এবং এর মাধ্যমে ইরান ভুল ধারণা ও অযথা আশা পাচ্ছে। যদিও তিনি নির্দিষ্ট কোনো সংবাদমাধ্যমের নাম উল্লেখ করেননি।

    ট্রাম্প তার পোস্টে আরও লেখেন, ‘তারা শত্রুকে সাহায্য করেই যাচ্ছে। এতে ইরান ভুল আশা পাচ্ছে, যা তাদের পাওয়া উচিত নয়।’ তিনি আরও মন্তব্য করেন, ‘শুধু পরাজিত, অকৃতজ্ঞ এবং বোকা মানুষরাই আমেরিকার বিপক্ষে দাঁড়াতে পারে।’

    এর আগেও ইরান যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন সমালোচনামূলক প্রতিবেদনের কারণে মার্কিন সংবাদমাধ্যমগুলোর ওপর অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

    এদিকে সিএনএন জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার বরাতে বলা হয়েছে—যুদ্ধসংক্রান্ত প্রতিবেদনের উৎস খুঁজে বের করতে সাংবাদিকদের বিরুদ্ধে সমন জারির বিষয়ে মার্কিন বিচার বিভাগকে চাপ দিয়েছেন ট্রাম্প।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ