বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ৪৯৯ নম্বর পেয়েও ছেলেকে পড়াশোনায় আরও মনোযোগী হতে বললেন মা

    ৪৯৯ নম্বর পেয়েও ছেলেকে পড়াশোনায় আরও মনোযোগী হতে বললেন মা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের শিলিগুড়িতে এক ছাত্রের অসাধারণ পরীক্ষার ফলাফল ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। আইসিএসই বোর্ড পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে সর্বভারতীয় দ্বিতীয় স্থান অর্জন করলেও, তার মায়ের এক মন্তব্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

    শিলিগুড়ির অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্র দিব্যেন্দু প্রামাণিক এই চমকপ্রদ ফল করে শিক্ষক ও সহপাঠীদের প্রশংসা কুড়ায়। তবে ফল প্রকাশের পর তার মা বাণী প্রামাণিক শর্মার প্রতিক্রিয়া নতুন করে বিতর্ক তৈরি করেছে।

    পেশায় স্কুলশিক্ষিকা বাণী প্রামাণিক শর্মা ছেলের সাফল্যে গর্ব প্রকাশ করলেও এক নম্বর কম পাওয়ার বিষয়টি নিয়ে আক্ষেপ করেন। ভাইরাল ভিডিওতে তিনি বলেন, “আরও মন দিয়ে পড়লে পুরো নম্বর পেতে পারত। ওই এক নম্বর না পাওয়ায় আমাদের খারাপ লাগছে।”

    তার এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে অভিভাবকদের অতিরিক্ত প্রত্যাশার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—এ ধরনের মানসিক চাপ শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    ভিডিওটির নিচে নেটিজেনদের নানা মন্তব্য দেখা গেছে। কেউ অভিভাবকদের এমন মনোভাবের সমালোচনা করেছেন, কেউ আবার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি সামনে এনেছেন।

    তবে আলোচনার মাঝেও দিব্যেন্দু নিজের ফলাফল নিয়ে সন্তুষ্ট। সে জানায়, এক নম্বর কম পেলেও ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করবে। তার লক্ষ্য প্রকৌশলী হওয়া, আর সে জন্য আইআইটি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিও নিতে চায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ