বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ‘ফার্মগেট কেলেঙ্কারি’তে জড়িয়েও ক্ষমতা ছাড়তে নারাজ আফ্রিকার প্রেসিডেন্ট

    ‘ফার্মগেট কেলেঙ্কারি’তে জড়িয়েও ক্ষমতা ছাড়তে নারাজ আফ্রিকার প্রেসিডেন্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে ঘিরে ‘ফার্মগেট কেলেঙ্কারি’ নিয়ে নতুন করে অভিশংসন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। দেশটির পার্লামেন্ট তার বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

    মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানায় রয়টার্স।

    পার্লামেন্টের নিম্নকক্ষ জানিয়েছে, স্পিকার শিগগিরই একটি কমিটি গঠন করবেন, যারা প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিশংসনের সুপারিশ আসতে পারে।

    গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত রায় দেয়, চার বছর আগে ‘ফার্মগেট’ কেলেঙ্কারি নিয়ে তদন্ত আটকে দিতে পার্লামেন্টের নেওয়া সিদ্ধান্ত সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এর পর থেকেই আবারও অভিশংসন প্রক্রিয়া সক্রিয় হয়।

    এই কেলেঙ্কারির সূত্রপাত ২০২০ সালে, যখন রামাফোসার মালিকানাধীন ফালা ফালা গেম ফার্মে একটি সোফার ভেতরে লুকানো প্রায় ৪০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

    অভিযোগ অনুযায়ী, ওই অর্থ কীভাবে সেখানে এলো, কেন তা ব্যাংকে জমা না রেখে গোপন রাখা হয়েছিল এবং প্রেসিডেন্ট তা ঘোষণা করেছিলেন কি না—এসব প্রশ্ন ঘিরে বিতর্ক তৈরি হয়। তবে রামাফোসা সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

    সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি স্পষ্ট করে জানান, তিনি পদত্যাগ করবেন না। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সংক্রান্ত একটি স্বাধীন প্যানেলের প্রতিবেদনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দেন।

    আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) এই নেতা ২০১৮ সাল থেকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক ডাকা হয়েছে।

    তবে বিশ্লেষকদের মতে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলেও প্রেসিডেন্টকে অভিশংসন করা সহজ হবে না, কারণ এর জন্য পার্লামেন্টের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ ভোটের সমর্থন প্রয়োজন, যা বর্তমান রাজনৈতিক সমীকরণে অর্জন করা কঠিন হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ