বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে মদ বিক্রি বন্ধে বিজয়ের নির্দেশ

ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে মদ বিক্রি বন্ধে বিজয়ের নির্দেশ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) জারি করা এক সরকারি নির্দেশনায় তিনি জানান, এসব স্পর্শকাতর এলাকার ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান পরিচালনা করা যাবে না।

রাজ্য পরিচালিত প্রতিষ্ঠান তাসমাক (TASMAC) তামিলনাড়ুর এসব মদের দোকান পরিচালনা করে থাকে। সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট দোকানগুলো বন্ধ করে দেওয়া হবে।

সরকারি আদেশে বলা হয়েছে, জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে ধর্মীয় উপাসনালয়, স্কুল-কলেজ এবং বাসস্ট্যান্ডের আশপাশে থাকা মদের দোকান অপসারণ করা হচ্ছে।

তামিলনাড়ুতে বর্তমানে তাসমাকের মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থাপনার কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত বলে জানিয়েছে রাজ্য সরকার।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মদ বিক্রি থেকে তামিলনাড়ু সরকারের আয় হয়েছিল প্রায় ৪৮ হাজার কোটি টাকা। তারপরও সামাজিক ও জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় এনে স্পর্শকাতর এলাকাগুলো থেকে মদের দোকান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচনী প্রচারণার সময় থালাপতি বিজয় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তামিলনাড়ুকে ‘মাদকাসক্তমুক্ত রাজ্যে’ পরিণত করবেন। ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

সম্প্রতি অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায় বিজয়ের দল টিভিকে (TVK)। পরে কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে গত রোববার সরকার গঠন করেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন