বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ইরানকে বিমানঘাঁটি দেওয়ার দাবি উড়িয়ে দিল পাকিস্তান

    ইরানকে বিমানঘাঁটি দেওয়ার দাবি উড়িয়ে দিল পাকিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের সামরিক বিমানকে পাকিস্তানের বিমানঘাঁটিতে আশ্রয় দেওয়ার বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজে প্রকাশিত প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের খবর আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা।

    মঙ্গলবার (১২ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে ইরানি সামরিক বিমান অবস্থান করার যে দাবি করা হয়েছে, তা বানোয়াট ও অনুমাননির্ভর। তাদের মতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন তথ্য ছড়িয়ে পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

    বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে পাকিস্তানে থাকা ইরানি বিমানগুলো যুদ্ধবিরতির সময় স্বাভাবিক প্রক্রিয়ায় দেশটিতে এসেছে। এগুলোর উপস্থিতির সঙ্গে কোনো সামরিক সংঘাত বা বিশেষ নিরাপত্তা ব্যবস্থার সম্পর্ক নেই।

    পাকিস্তান সরকার জোর দিয়ে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তারা বরাবরই সংলাপ ও কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করে এসেছে। ভবিষ্যতেও আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে ইসলামাবাদ একই অবস্থানে থাকবে।

    এর আগে সিবিএস নিউজ অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে দাবি করেছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার সময় তেহরান তাদের গুরুত্বপূর্ণ সামরিক বিমান নিরাপদ রাখতে পাকিস্তানের নূর খান বিমানঘাঁটি ব্যবহার করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের কয়েকটি গোয়েন্দা ও নজরদারি বিমান সেখানে সরিয়ে নেওয়া হয়েছিল।

    তবে শুরু থেকেই এসব দাবি অস্বীকার করে আসছিল পাকিস্তান। সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিষয়টি নিয়ে দেশটির অবস্থান আরও স্পষ্ট করা হয়েছে।

    বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে এমন খবর পাকিস্তানের জন্য কূটনৈতিক চাপ তৈরি করতে পারে। তবে ইসলামাবাদ বলছে, তারা কোনো পক্ষ নিচ্ছে না; বরং আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখাকেই অগ্রাধিকার দিচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ