বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ২৪ ঘণ্টায় দুই দফা সৌদি মন্ত্রীর সঙ্গে আলাপ ইরানের আরাগচির

    ২৪ ঘণ্টায় দুই দফা সৌদি মন্ত্রীর সঙ্গে আলাপ ইরানের আরাগচির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার (১১ মে) সর্বশেষ এ ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা ইরনা।

    ফোনালাপে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি এবং সম্ভাব্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়। দুই পক্ষই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

    এর আগে গত ২৪ ঘণ্টার মধ্যেই একবার তাদের মধ্যে ফোনালাপ হয়েছিল। ধারাবাহিক এই যোগাযোগকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

    প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরান আরব অঞ্চলে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং কৌশলগত হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দেয়।

    পাকিস্তানের মধ্যস্থতায় পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা ৮ এপ্রিল থেকে শুরু হয় এবং পরে ইসরায়েলও এতে সম্মতি জানায়। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী সমাধানে এখনও কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি।

    যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন। এরপর ওয়াশিংটন থেকে ইরানের কাছে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠানো হয়, যার জবাব গত রোববার তেহরান দেয়। তবে ট্রাম্প প্রশাসন ইরানের পাল্টা প্রস্তাবকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ