বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • এআই ব্যবহারে বাড়ছে নির্ভরতা, কমছে মানুষের আত্মনির্ভরতা

    এআই ব্যবহারে বাড়ছে নির্ভরতা, কমছে মানুষের আত্মনির্ভরতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। চ্যাটজিপিটি, জেমিনি-এর মতো এআই টুল এখন পড়াশোনা, অফিসের কাজ ও ব্যক্তিগত প্রয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ্লিকেশন ই-মেইল লেখা, মিটিংয়ের সারসংক্ষেপ তৈরি, সময়সূচি সাজানো এমনকি কনটেন্ট তৈরির কাজও সহজ করে দিচ্ছে।

    বিশেষজ্ঞদের মতে, এআই একদিকে যেমন কাজের গতি বাড়াচ্ছে, অন্যদিকে মানুষকে ধীরে ধীরে প্রযুক্তিনির্ভর করে তুলছে। শিক্ষার্থীরা গবেষণার কাজে, চাকরিজীবীরা পুনরাবৃত্তিমূলক কাজে এবং কনটেন্ট নির্মাতারা নতুন ধারণা তৈরিতে এআইয়ের ওপর নির্ভর করছেন।

    আগে যেখানে একটি প্রেজেন্টেশন বা ই-মেইলের খসড়া তৈরি করতে দীর্ঘ সময় লাগত, এখন তা কয়েক মিনিটেই সম্পন্ন হচ্ছে। ফলে কাজের গতি বাড়লেও আত্মনির্ভরতা ও নিজস্ব চিন্তাশক্তি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

    এআই ব্যবহারের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো তথ্যের নির্ভরযোগ্যতা। এআই দ্রুত কনটেন্ট তৈরি করলেও সব তথ্য সবসময় সঠিক হয় না। ফলে তৈরি তথ্য যাচাই, সম্পাদনা ও সংশোধনের জন্য অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে।

    এছাড়া ‘ফেক প্রোডাক্টিভিটি’ নামে নতুন একটি প্রবণতা দেখা যাচ্ছে। অনেকেই এআই টুল পরীক্ষা, প্রম্পট তৈরি ও ড্রাফট জেনারেট করতেই সময় ব্যয় করছেন, যা বাস্তব কাজের অগ্রগতিকে অনেক সময় সীমিত করে দিচ্ছে।

    বিশেষজ্ঞদের মতে, এআই ব্যবহার বাড়লেও এর ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে মানবিক চিন্তাভাবনা ও বিশ্লেষণী দক্ষতা বজায় রাখা জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ