বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • স্মার্টফোন বাজারে নতুন চমক রিয়েলমি সি১০০আই

    স্মার্টফোন বাজারে নতুন চমক রিয়েলমি সি১০০আই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সি-সিরিজের নতুন ডিভাইস রিয়েলমি সি১০০আই বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এরই অংশ হিসেবে দেশজুড়ে শুরু হয়েছে ডিভাইসটির প্রি-বুকিং কার্যক্রম।

    কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিনের ব্যবহার উপযোগী পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের চাহিদা পূরণ করতেই এই স্মার্টফোনটি বাজারে আনা হচ্ছে। প্রি-বুকিং ক্যাম্পেইন চলবে আগামী ০৬ মে পর্যন্ত। এ সময়ে ক্রেতারা দুই বছরের ওয়ারেন্টি এবং টপপের মাধ্যমে ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা পাবেন। এছাড়া থাকছে এক্সক্লুসিভ আর্লি-বার্ড সুবিধাও।

    রিয়েলমি সি১০০আই-এর অন্যতম আকর্ষণ হলো এর ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, যা ব্র্যান্ডটির “অল ডে এনার্জি, ওরি-ফ্রি ব্যাটারি লাইফ” প্রতিশ্রুতির অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ডিভাইসটিতে রয়েছে ৬.৭৭ ইঞ্চির ১২০ হার্জ আলট্রা স্মুথ ডিসপ্লে, যা দীর্ঘ সময় ভিডিও দেখা ও গেমিংয়ের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

    কোম্পানির দাবি অনুযায়ী, একবার চার্জে ডিভাইসটি ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং এবং ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করতে সক্ষম। পাশাপাশি এতে রয়েছে ৬ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা এবং ১৬০০-এর বেশি চার্জ সাইকেল সহ প্রায় ৬ বছরের ব্যাটারি টেকসইতার নিশ্চয়তা।

    ডিজাইনের দিক থেকে ডিভাইসটি মাত্র ৮.৩৮ মিলিমিটার পুরু, যা এই সেগমেন্টে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত সবচেয়ে পাতলা ফোন হিসেবে দাবি করা হচ্ছে। এছাড়া গেমিং, স্ট্রিমিং ও দৈনন্দিন ব্যবহারের জন্য এতে ৩০০% ভলিউম বুস্টসহ আলট্রা-ক্লিয়ার স্পিকার যুক্ত করা হয়েছে।

    সব মিলিয়ে উন্নত ব্যাটারি পারফরম্যান্স, স্লিম ডিজাইন ও আধুনিক ফিচার নিয়ে রিয়েলমি সি১০০আই স্মার্টফোনটি বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ