সোমবার, ১১ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নাটোরে চলতি মৌসুমে আম ও লিচু সংগ্রহের সময় ঘোষণা ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা শুভেন্দুর সরকারের ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু নিরাপদ পানি নিশ্চিত করতে রাজধানীতে সরকারের নতুন প্রকল্প অনুমোদন বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বৃষ্টির কারণে স্থগিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি সঞ্জয় হামে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ নারী দল, ফিরলেন তাজ নেহার ঈদে যাত্রীসেবা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী ঈদে নৌ নিরাপত্তায় গাফিলতি পেলেই ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী
  • ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা শুভেন্দুর সরকারের

    ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা শুভেন্দুর সরকারের
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী এবং রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দুই দিন পর প্রথমবার সচিবালয় নবান্নে প্রবেশ করেছেন শুভেন্দু অধিকারী।

    সোমবার (১১ মে) সকাল থেকে একাধিক দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পর সল্টলেকের দলীয় কার্যালয় থেকে বেলা ১১টা ৩৫ মিনিটে নবান্নে পৌঁছান তিনি। সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

    এরপর মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্যের ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেন্দু লেখেন, রাজ্যের নিরাপত্তা, সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। স্বচ্ছ, দায়িত্বশীল ও জনমুখী প্রশাসন গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

    নবান্নে দিনভর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন নতুন মুখ্যমন্ত্রী। দুপুর ১২টায় তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ২৩ জেলার জেলাশাসকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন তিনি।

    এছাড়া বিকেলে বিজেপির বিজয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে বলে জানা গেছে।

    সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, জনগণ যে দায়িত্ব তাদের কাঁধে তুলে দিয়েছে, তা সংবিধানের আদর্শ অনুসরণ করেই পালন করা হবে। তিনি জানান, নতুন সরকার দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে।

    তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারে আগামী ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ভূমি ও রাজস্ব দপ্তরকে এ বিষয়ে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

    শুভেন্দু দাবি করেন, আগের সরকার সীমান্ত নিরাপত্তা ইস্যুতে কার্যকর পদক্ষেপ নেয়নি। নতুন সরকার সীমান্ত সুরক্ষায় বিএসএফকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন