বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ক্ষমতার কেন্দ্রে একাই থাকতে চান থালাপতি বিজয়

    ক্ষমতার কেন্দ্রে একাই থাকতে চান থালাপতি বিজয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম ভাষণে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয় ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচার ও স্বচ্ছ প্রশাসনের ওপর গুরুত্বারোপ করেন। রোববার (১০ মে) চেন্নাইয়ে দেওয়া এ ভাষণে তিনি নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরেন এবং তৃণমূল থেকে উঠে আসার কারণে জনগণের আস্থা অর্জনের কথা বলেন।

    বিজয় বলেন, জনগণকে বিভ্রান্ত করার মতো কোনো মিথ্যা প্রতিশ্রুতি তিনি দেবেন না। বরং সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য তিনি জনগণের কাছে কিছুটা সময় চান।

    তবে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তার একটি মন্তব্য। তিনি বলেন, “আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র।” বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে তিনি সরকার পরিচালনায় পূর্ণ নিয়ন্ত্রণ ও দলীয় চাপমুক্ত অবস্থানের ইঙ্গিত দিয়েছেন।

    এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

    নতুন মন্ত্রিসভায় বিজয়ের দল টিভিকের ঘনিষ্ঠ নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। যদিও জোট সমর্থন থাকলেও কংগ্রেসের কোনো প্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পাননি।

    দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি দুটি গুরুত্বপূর্ণ ফাইলে সই করেন। এর মধ্যে রয়েছে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা চালু এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ।

    এছাড়া রাজ্যের আর্থিক পরিস্থিতি স্বচ্ছভাবে উপস্থাপনের জন্য শিগগিরই একটি শ্বেতপত্র প্রকাশের কথাও জানান তিনি। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, বিজয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ৬২৪ কোটি টাকা, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ ব্যাংক সঞ্চয় ও স্থায়ী আমানতে রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ