বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান মোদির

    স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান মোদির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করতে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি তিনি জনগণকে বিয়ের জন্য অন্তত এক বছর স্বর্ণ কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

    রোববার (১০ মে) দেওয়া এক বক্তব্যে মোদি বলেন, করোনা মহামারির সময় মানুষ ‘ওয়ার্ক ফ্রম হোম’, অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সিংয়ের মতো ব্যবস্থায় অভ্যস্ত হয়ে উঠেছিল। জাতীয় স্বার্থে সেই অভ্যাসগুলো আবার গুরুত্ব দিয়ে অনুসরণ করা প্রয়োজন।

    তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। তাই জ্বালানি সাশ্রয় করে বৈদেশিক মুদ্রার অপচয় কমানো এখন সবার দায়িত্ব।

    অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণের অংশ হিসেবে মোদি বিয়ের অনুষ্ঠানে স্বর্ণ কেনা এক বছরের জন্য বন্ধ রাখার আহ্বান জানান। তার ভাষায়, এ ধরনের অপ্রয়োজনীয় ব্যয় কমানো গেলে দেশের অর্থনীতির ওপর চাপ অনেকটাই কমবে।

    এছাড়া ভোজ্যতেলের ব্যবহার কমানো এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা হ্রাস করে প্রাকৃতিক কৃষির দিকে অগ্রসর হওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। মোদির মতে, এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অন্যদিকে পরিবেশ ও কৃষিজমির সুরক্ষাও নিশ্চিত হবে।

    তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ