সোমবার, ১১ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নাটোরে চলতি মৌসুমে আম ও লিচু সংগ্রহের সময় ঘোষণা ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা শুভেন্দুর সরকারের ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু নিরাপদ পানি নিশ্চিত করতে রাজধানীতে সরকারের নতুন প্রকল্প অনুমোদন বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বৃষ্টির কারণে স্থগিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি সঞ্জয় হামে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ নারী দল, ফিরলেন তাজ নেহার ঈদে যাত্রীসেবা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী ঈদে নৌ নিরাপত্তায় গাফিলতি পেলেই ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী
  • ডুয়া লিপার মামলায় নতুন বিতর্কে স্যামসাং

    ডুয়া লিপার মামলায় নতুন বিতর্কে স্যামসাং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পপ সংগীতশিল্পী ডুয়া লিপা অনুমতি ছাড়া টেলিভিশন বক্সের (প্যাকেজিং) ওপর ছবি ব্যবহার করার অভিযোগে স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ মামলা করেছেন ।

    গত শুক্রবার (৮ মে)  ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, স্যামসাং তাদের বিভিন্ন মডেলের টেলিভিশনের মোড়কে ডুয়া লিপার মুখমণ্ডল সংবলিত ছবি অত্যন্ত স্পষ্টভাবে ব্যবহার করেছে। কিন্তু এটির জন্য তার সম্মতি নেয়া হয়নি।

    ৩০ বছর বয়সি এই সংগীতশিল্পীর আইনি দল দাবি করেছে, স্যামসাং ইচ্ছাকৃতভাবে পপ তারকার বিশ্বজোড়া খ্যাতি এবং আকাশচুম্বী সাফল্যকে পুঁজি করে তাদের পণ্য বিক্রির চেষ্টা করেছে। মামলার অভিযোগে কপিরাইট লঙ্ঘন, ট্রেডমার্ক লঙ্ঘন এবং ছবি বা অবয়বের অপব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।
     
    অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে স্যামসাং বিশ্বজুড়ে তাদের টিভির বিজ্ঞাপনী সরঞ্জাম এবং প্যাকিং বক্সে ডুয়া লিপার ছবি ব্যবহার করতে শুরু করে। এই ছবিটির স্বত্ব বা কপিরাইট লিপার নিজের। ছবিটি ২০২৪ সালে 'অস্টিন সিটি লিমিটস ফেস্টিভ্যাল'-এর ব্যাকস্টেজে তোলা হয়েছিল।

    ব্রিটিশ-আলবেনীয় গায়িকার এই আইনজীবীরা জানিয়েছেন, তারা স্যামসাংকে এর আগে একাধিকবার ‘বন্ধ করা এবং বিরত থাকা’-এর নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু স্যামসাং তাতে পাত্তা দেয়নি।
     
    মামলার নথিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) করা ভক্তদের কিছু মন্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, অনেক গ্রাহক কেবল ডুয়া লিপার ছবি দেখেই স্যামসাংয়ের টিভি কিনতে উদ্বুদ্ধ হয়েছেন। এক্সে করা এক মন্তব্যে একজন বলেন, ‘আমি টিভি কেনার পরিকল্পনাও করিনি, কিন্তু বক্সটি (ডুয়া লিপার ছবিসহ) দেখে কেনার সিদ্ধান্ত নিই।’

    ইনস্টাগ্রামে অন্য একজন লিখেছেন, ‘আমি কেবল ডুয়া লিপার ছবি আছে বলেই এই টিভিটি কিনব।’
     
    উল্লেখ্য, ডুয়া লিপা বর্তমানে বিশ্বজুড়ে পুমা, ভারসাচি এবং ইভ সেন্ট লরেন্টের মতো নামী ব্র্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে যুক্ত আছেন। এছাড়া অ্যাপল, পোরশে এবং শ্যানেলের মতো ব্র্যান্ডের সঙ্গেও তিনি কাজ করেছেন। সম্প্রতি তিনি নেসপ্রেসোর গ্লোবাল অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন