স্মার্ট ফিচার ও দীর্ঘস্থায়ী ব্যাটারিতে এলো অপো এ৬সি

শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, তাদের নতুন স্মার্টফোন অপো এ৬সি এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি, এআই-নির্ভর ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে তৈরি এই ডিভাইসটি ব্যবহারকারীদের উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে বাজারে এসেছে।
অপো এ৬সি-এর অন্যতম প্রধান আকর্ষণ হলো ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করবে। প্রতিষ্ঠানটির দাবি, ব্যাটারিটি ৬ বছর পর্যন্ত স্থায়িত্ব বজায় রাখার উপযোগী করে ডিজাইন করা হয়েছে। পাশাপাশি এতে রয়েছে রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধা, যার মাধ্যমে অন্যান্য ডিভাইসও চার্জ দেওয়া যাবে।
ফটোগ্রাফি অভিজ্ঞতা আরও উন্নত করতে স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে এআই ইরেজার ও এআই ক্লিয়ার ফেস ফিচার। এআই ইরেজারের মাধ্যমে ছবি থেকে অনাকাঙ্ক্ষিত অবজেক্ট সরানো যাবে, আর এআই ক্লিয়ার ফেস প্রযুক্তি পোর্ট্রেট ছবিকে আরও পরিষ্কার ও বিস্তারিত করে তুলবে।
ডিভাইসটিতে আরও রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, যা দীর্ঘদিন স্মুথ ও ল্যাগ-ফ্রি পারফরম্যান্স বজায় রাখতে সহায়তা করবে। মাল্টিটাস্কিং, গেমিং ও দৈনন্দিন ব্যবহারে এটি স্থিতিশীল অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে অপো।
অপো এ৬সি-তে আইপি৬৪ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স সুবিধা রয়েছে। ফলে পানির ছিটা বা ভেজা হাতে ব্যবহারেও সমস্যা হবে না। এছাড়া ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে ব্যবহারকারীদের স্মুথ স্ক্রলিং ও উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।
গেমিংপ্রেমীদের জন্য ডিভাইসটি সর্বোচ্চ ৬০ এফপিএসে টানা ৩ ঘণ্টা স্মুথ গেমিং সুবিধা দেবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬সি এমন একটি স্মার্টফোন, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি, ইন্টেলিজেন্ট এআই ফিচার এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয় ঘটিয়েছে। সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
ঈদ উপলক্ষে বিশেষ অফারের অংশ হিসেবে অপো এ৬সি ক্রেতারা পাবেন ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এছাড়া থাকছে ও’প্যাড, ও’লাইক টিডব্লিউএস ইয়ারবাড, ব্যাকপ্যাক, টি-শার্ট ও ক্যাপসহ বিভিন্ন উপহার। ক্রেতারা সর্বোচ্চ ২০ শতাংশ ডাউন পেমেন্ট সুবিধাও উপভোগ করতে পারবেন।
ফেদার হোয়াইট ও স্টোন ব্রাউন—এই দুই রঙে বাজারে পাওয়া যাচ্ছে অপো এ৬সি। ডিভাইসটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা।
দৈএনকে/জে, আ