সোমবার, ১১ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নাটোরে চলতি মৌসুমে আম ও লিচু সংগ্রহের সময় ঘোষণা ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা শুভেন্দুর সরকারের ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু নিরাপদ পানি নিশ্চিত করতে রাজধানীতে সরকারের নতুন প্রকল্প অনুমোদন বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বৃষ্টির কারণে স্থগিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি সঞ্জয় হামে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ নারী দল, ফিরলেন তাজ নেহার ঈদে যাত্রীসেবা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী ঈদে নৌ নিরাপত্তায় গাফিলতি পেলেই ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী
  • বই পড়ার অভ্যাস বাড়াতে ২০০ ভ্রাম্যমাণ বইমেলার উদ্যোগ

    বই পড়ার অভ্যাস বাড়াতে ২০০ ভ্রাম্যমাণ বইমেলার উদ্যোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় ২০২৭ সালের মধ্যে সারা বাংলাদেশে ২০০টি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সাংস্কৃতিক চর্চা বিস্তৃত করা।

    বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে এসব ভ্রাম্যমাণ বইমেলা দেশের বিভিন্ন জেলা শহর ঘুরে ঘুরে অনুষ্ঠিত হবে। মেলাগুলোতে পাঠকরা সমৃদ্ধ বইয়ের সংগ্রহ থেকে পছন্দের বই দেখার ও কেনার সুযোগ পাবেন। পাশাপাশি সাহিত্য ও শিক্ষামূলক বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগও থাকবে।

    বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “একটি জাতির সত্যিকারের উন্নতি নিহিত থাকে বইয়ের প্রতি ভালোবাসার মধ্যে। মানুষের দোরগোড়ায় মানসম্মত বই পৌঁছে দেওয়ার মাধ্যমে এই ভ্রাম্যমাণ মেলাগুলো বই পড়াকে আরও সহজ করছে। এটি মানুষের মধ্যে কৌতূহল, চিন্তাশীলতা ও মুক্তবুদ্ধির চর্চা বাড়াবে।”

    মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “মেটলাইফ ফাউন্ডেশন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের কাছে সংস্কৃতি ও বই পৌঁছে দিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।”

    এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। ২০২৫ সালে মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় ১২৮টিরও বেশি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করা হয়েছিল, যেখানে দুই লাখের বেশি দর্শনার্থী অংশ নেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন