বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • স্টাইলিশ ডিজাইনে শীঘ্রই আসছে অপো এ৬সি

    স্টাইলিশ ডিজাইনে শীঘ্রই আসছে অপো এ৬সি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এন্ট্রি-লেভেল স্মার্টফোন সেগমেন্টে নতুন চমক নিয়ে আসছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। ফ্ল্যাগশিপ-ইন্সপায়ার্ড প্রিমিয়াম ডিজাইনে তৈরি নতুন মডেল ‘অপো এ৬সি’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।

    কোম্পানির দাবি অনুযায়ী, অপো এ৬সি-তে থাকবে স্লিক ফ্ল্যাট-ফ্রেম বডি, পলিশড ফিনিশ, প্রিমিয়াম ক্যামেরা লেআউট এবং মিনিমালিস্ট ডিজাইন, যা সাধারণত উচ্চমূল্যের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে দেখা যায়। ডিভাইসটি প্রথম দেখাতেই প্রিমিয়াম ও আধুনিক লুকের অভিজ্ঞতা দেবে বলে জানানো হয়েছে।

    প্রতিদিনের ব্যবহারের পাশাপাশি ফ্যাশন ও স্টাইলকে গুরুত্ব দেওয়া ব্যবহারকারীদের জন্য ফোনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ক্যাফে, মিটিং কিংবা সামাজিক মুহূর্ত—সব ক্ষেত্রেই এটি একটি আত্মবিশ্বাসী ও আভিজাত্যপূর্ণ উপস্থিতি তৈরি করবে বলে দাবি অপোর।

    ডিজাইনে ক্যামেরা প্লেসমেন্ট, সিমেট্রিক্যাল ফিনিশ ও পলিশড টেক্সচারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। স্লিম বডি ও আধুনিক এজ ডিজাইন ফোনটিকে আরও ফ্যাশনেবল করেছে।

    ডিভাইসটিতে দুটি আলাদা রঙের ভ্যারিয়েন্ট রাখা হয়েছে—ফেদার হোয়াইট এবং স্টোন ব্রাউন। ফেদার হোয়াইট সংস্করণে রয়েছে পালকের মতো হালকা ও স্নিগ্ধ ডিজাইন ইফেক্ট, অন্যদিকে স্টোন ব্রাউন ভ্যারিয়েন্টে রয়েছে আর্থি ও ম্যাচিউর প্রিমিয়াম ফিল।

    অপোর মতে, এ৬সি মডেলটি ব্যবহারকারীদের কাছে প্রিমিয়াম স্মার্টফোনের অভিজ্ঞতা আরও সাশ্রয়ী দামে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তৈরি করা হয়েছে।

    আনুষ্ঠানিক উন্মোচনের আগেই ডিভাইসটি নিয়ে প্রযুক্তি বাজারে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ