বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • কানাডায় নির্বাচনী লড়াইয়ে লিবারেল প্রার্থী হাফিজ

    কানাডায় নির্বাচনী লড়াইয়ে লিবারেল প্রার্থী হাফিজ
    আহসানুল হাফিজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন কানাডার টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনের প্রাদেশিক উপনির্বাচনে অন্টারিও লিবারেল পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আহসানুল হাফিজ। কানাডার স্থানীয় সময় শনিবার (৯ মে) অনুষ্ঠিত মনোনয়ন ভোটে তিনি ফেডারেল এমপি এবং অন্টারিও লিবারেল নেতৃত্বের সদস্য নেট এরস্কিন স্মিথকে পরাজিত করে জয়ী হন।

    এর আগে ডলি বেগমের পদত্যাগের পর এই আসনটি শূন্য হয়। অন্টারিও এনডিপির সাবেক ডেপুটি লিডার বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম প্রাদেশিক রাজনীতি ছেড়ে ফেডারেল লিবারেল প্রার্থী হন এবং ১৩ এপ্রিলের ফেডারেল উপনির্বাচনে স্কারবরো সাউথওয়েস্ট থেকে জয়ী হন। তার পদত্যাগের ফলে প্রাদেশিক আসনটিতে নতুন উপনির্বাচনের সুযোগ সৃষ্টি হয়।

    দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন লড়াইয়ে প্রায় ৩ হাজার ৫৮০ জন সদস্য ভোট দেয়ার যোগ্য ছিলেন। তবে এক হাজার ৮০৬ জন সদস্যের আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়ায় বাতিল হয়ে যায়। এ নিয়ে এরস্কিন-স্মিথের শিবির থেকে অসন্তোষ প্রকাশ করা হয়।

    শনিবার বিজয়ী হওয়ার পর আহসানুল হাফিজ বলেন, ‘আপনাদের কারণেই আমি আজ এখানে। আমি জানি সবাই অনেক চেষ্টা করেছেন এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমি অভিবাসী হিসেবে যে সুযোগ পেয়েছি, তা যেন এই এলাকার সবার জন্য নিশ্চিত করতে পারি, সেটাই আমার লক্ষ্য।’

    উল্লেখ্য আহসানুল হাফিজ বর্তমানে ফেডারেল লিবারেল পার্টির ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই বিজয় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ানদের মূলধারার রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা।

    অন্যদিকে আগামী উপনির্বাচনে লিবারেলদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে এনডিপি। দলটি ইতিমধ্যে ফাতিমা শাবানকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। অন্যদিকে পিসি পার্টি এখনও তাদের প্রার্থী চূড়ান্ত করেনি। আইন অনুযায়ী, আগামী ৩ আগস্টের মধ্যে এই আসনের উপনির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে এবং আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ