বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ ঘোষণা থালাপতির

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ ঘোষণা থালাপতির
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া সি জোসেফ বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই একের পর এক বড় সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন। রোববার (১০ মে) দায়িত্ব গ্রহণের পরই তিনি জনকল্যাণ ও নিরাপত্তা সংশ্লিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ ফাইলে সই করেন বলে জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শপথের পরপরই বিজয় রাজ্যের সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বা সাশ্রয়ী বিদ্যুৎ সুবিধা চালুর ঘোষণা দেন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের কথাও জানান তিনি।

শপথ গ্রহণ শেষে তিনি উপস্থিত জনতার উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন। নিজের পরিচিত সিনেমা জগতের সম্বোধন “এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম” (আমার হৃদয়ে যারা বাস করো) দিয়ে বক্তব্য শুরু করেন তিনি, যা দীর্ঘদিন ধরে তার ভক্তদের মধ্যে জনপ্রিয়।

এর আগে বিধানসভা নির্বাচনে তার দল ১০৮টি আসনে জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে কিছুটা সময় লাগে। পরবর্তী চারদিন রাজনৈতিক আলোচনা ও মিত্রতা গঠনের মাধ্যমে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে সক্ষম হন তিনি।

নতুন নিয়ম অনুযায়ী, আগামী বুধবার (১৩ মে) এর মধ্যে তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন