থালাপতি বিজয়ের সমস্যার ব্যাখ্যা দিলেন স্ট্যালিন

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ আসনে জয়ী হওয়া সত্ত্বেও কোন জটিল পরিস্থিতির কারণে থালাপতি বিজয় সরকার গঠন করতে পারছেন না— তা ব্যাখ্যা করেছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। বর্তমান অবস্থায় বিজয় এবং তার রাজনৈতিক দল টিভিকে’র কী করণীয় হতে পারে, সে বিষয়ে তিনি পরামর্শও দিয়েছেন।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে এম কে স্ট্যালিন বলেছেন, নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যের গভর্নর রাজেন্দ্র আললেকরের সঙ্গে সঙ্গে প্রথম সাক্ষাতের সময়ে বিজয় যদি শুধু তার দলের বিজয়ী বিধায়কদের নিয়ে দেখা করতে যেতেন— তাহলে হয়তো গভর্নর সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও টিভিকে-কে সরকার গঠনের অনুমতি দেওয়ার ব্যাপারটি বিবেচনা করতেন।
কিন্তু প্রথম সাক্ষাতের সময়ে যেহেতু বিজয় নিজের দলের বিধায়কদের পাশাপাশি কংগ্রেসের বিধায়কদের স্বাক্ষরও নিয়ে গিয়েছিলেন— তাই এখন থাকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়ককে নিজের পক্ষে টেনে জোট গঠন করতে হবে।
প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক নিজের পক্ষে টানার আগ পর্যন্ত গভর্নরের সঙ্গে আর সাক্ষাৎ করার পরামর্শও বিজয়কে দিয়েছেন স্ট্যালিন।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে স্ট্যালিন বলেছেন, “যদি তারা (বিজয় এবং তার দল টিভিকে) প্রথমে ১০৭টি আসন নিয়ে রাজ্যপালের কাছে যেতেন, সেক্ষেত্রে হয়তো রাজ্যপাল তাদের সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাতেন; যেহেতু বিজয় নিজে দুই আসনে জয়ী হয়েছেন। কিন্তু যখন তারা অন্য একটি দলকে সঙ্গে নিলেন এবং তাদের আসন সংখ্যা ১১২টি পৌঁছাল— তখন রাজ্যপাল বললেন যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা টিভিকে’র নেই।”
“যদি বিজয় শুধু তার দলের বিধায়কদের নিয়ে রাজ্যপালের কাছে যেতেন, তাহলে তিনি তাদের একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাতেন। তারপর বিধানসভায় তাদের শক্তি প্রমাণ করতে বলতেন। এখন, যেহেতু বিজয় কয়েকটি দলের সমর্থন পেয়েছেন, সরকার স্বাভাবিকভাবেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য অপেক্ষা করবে।”
তামিলনাড়ুর বিধানসভায় মোট আসনসংখ্যা ২৩৪টি। কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায়, সেক্ষেত্রে সেই দল বা জোটকে কমপক্ষে ১১৮টি আসনে জয়ী হতে হবে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে টিভিকে জয়ী হয়েছে ১০৭টি আসনে। অর্থাৎ একক দল হিসেবে এবারের নির্বাচনে সর্বোচ্চসংখ্যক আসন পেয়েছে টিভিকে।
তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না থাকায় কংগ্রেসের সঙ্গে জোট করে টিভিকে। কংগ্রেস ৫টি আসনে জয়ী হওয়ায় টিভিকে-কংগ্রেস জোটের মোট আসনসংখ্যা বেড়ে হয় ১১২টি।
গত ৬ মে এই ১১২ জন বিধায়ক নিয়ে তামিলনাড়ু রাজ্যের গভর্নর রাজেন্দ্র আরলেকারের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করতে যান বিজয় এবং শপথ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানান; কিন্তু গভর্নর জানান, বিজয়ের জোটে ১১৮ জন বিধায়ক নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত শপথ অনুষ্ঠান স্থগিত থাকবে।
তামিলনাড়ুরর এবারের নির্বাচনে বামপন্থি সিপিআই এবং সিপিএম দু’টি করে মোট চারটি আসন জিতেছে। গতকাল শুক্রবার বিজয়ের জোটে যোগ দেওয়ার আগ্রহও জানিয়েছে দল দু’টি। ফলে গতকাল বিজয়ের প্রস্তাবিত জোটে আসনসংখ্যা বেড়ে পৌঁচেছে ১১৬ জনে।
আরও ২ দল এএমএমকে এব আইইউএমএল প্রাথমিকভাবে বিজয়কে সমর্থন দেওয়ার আশ্বাস দিলেও গতকাল দুই দলের নেতারা জানিয়েছেন, তারা স্ট্যালিনের রাজনৈতিক দল ডিএমএকের সঙ্গেই থাকবেন।
গতকাল শুক্রবার ১১৬ জন বিধায়কের স্বাক্ষর নিয়ে ফের গভর্নরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজয় এবং এবারও গভর্নর তাকে ফিরিয়ে দিয়েছেন। গভর্নর ফিরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর এই বিবৃতি দেন স্ট্যালিন।
দৈএনকে/জে, আ