বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন আরও পাঁচজন মন্ত্রী’

    শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন আরও পাঁচজন মন্ত্রী’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    একই অনুষ্ঠানে নবগঠিত মন্ত্রিসভার আরও পাঁচ সদস্য শপথ গ্রহণ করেন।

    শনিবার (৯ মে) প্রথমে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। পরে পর্যায়ক্রমে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক।

    জানা গেছে, নতুন মন্ত্রিসভায় উত্তরবঙ্গ থেকে দুইজন এবং দক্ষিণবঙ্গ থেকে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আদিবাসী ও মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরাও রয়েছেন।

    শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে দিলীপ ঘোষ খড়্গপুর সদর, অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ, অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তর, ক্ষুদিরাম টুডু রানিবাঁধ এবং নিশীথ প্রামাণিক মাথাভাঙা আসন থেকে নির্বাচিত হন।

    তবে এখনো মন্ত্রিসভার দপ্তর বণ্টন চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি।

    এর আগে ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি ২০৭টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে বলে জানানো হয়। মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল।

    শুক্রবার বিজেপির বিধায়ক দলের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয় এবং পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ