শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

রাজধানীর ফার্মগেটে চলন্ত গাড়িতে আগুন

রাজধানীর ফার্মগেটে চলন্ত গাড়িতে আগুন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর ফার্মগেট এলাকায় চলন্ত একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো প্রাণহানি না হলেও কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে তেজগাঁও থানার আওতাধীন আনন্দ সিনেমা ট্রাফিক বক্সের সামনে প্রধান সড়কে এ অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে, ঢাকা মেট্রো-চ ১৯-৩৩৯৭ নম্বরের গাড়িটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের মানুষদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গাড়িটির প্রায় এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়।

ফার্মগেট ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) জয়নাল আবেদীন জানান, সোনারগাঁও ক্রসিং থেকে আসার পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর রেকারের মাধ্যমে গাড়িটি সরিয়ে নেওয়া হয়।

অগ্নিকাণ্ডের কারণে কিছু সময় যান চলাচল ধীরগতির হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন