শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা
  • সড়কে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের চারজনের মৃত্যু

    সড়কে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের চারজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চার বছরের দীর্ঘ অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার আশায় প্রতিবেশীদের তোলা চাঁদার টাকায় চিকিৎসার জন্য সিলেটের পথে রওনা হয়েছিলেন ইউসুফ আলী (৫৫)। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সুনামগঞ্জের ছাতকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনিসহ তাঁর পরিবারের চার সদস্য এবং অটোরিকশা চালক। সোমবার (৪ মে) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের জালালপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ইউসুফ আলী, তাঁর মেয়ে কেয়া আক্তার (১৫), ভাতিজি নিলুফা আক্তার (৩৫) এবং ভাতিজি জামাই শাহাব উদ্দিন (৩৯) সিএনজিচালিত অটোরিকশায় করে সিলেটের দিকে যাচ্ছিলেন। জালালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিলেট-সুনামগঞ্জগামী ‘রিফাত পরিবহন’-এর একটি বাস হঠাৎ লেন পরিবর্তন করে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইউসুফ আলী ও অটোরিকশা চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাকিদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে একে একে তিনজনের মৃত্যু হয়।

    নিহতরা সবাই তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের বাসিন্দা। সরেজমিনে গিয়ে জানা যায়, ইউসুফ আলীর পরিবারটি দীর্ঘকাল অভাবের সঙ্গে লড়াই করছিল। টাকার অভাবে গত চার বছর তাঁর উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। রোববার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রতিবেশীরা চাঁদা তুলে চিকিৎসার জন্য তাঁকে সিলেটে পাঠানোর ব্যবস্থা করেছিলেন।

    মঙ্গলবার (৫ মে) সকালে ইউসুফ আলীর মরদেহ দাফন করা হলেও বাকি তিনজনের মরদেহ আসার অপেক্ষায় শোকে স্তব্ধ পুরো গ্রাম। বৃদ্ধ মা জাবেদা খাতুন ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। মেয়ে ও জামাই হারিয়ে দিশাহারা স্বপ্না বেগম তাঁর পাঁচ নাতির অন্ধকার ভবিষ্যৎ নিয়ে এখন উদ্বিগ্ন।

    সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশা চালকসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। ঘাতক বাসের বিষয়ে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন