মঙ্গলবার, ০৫ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ অধ্যায়ের ইতি টেনে আবেগঘন বিদায় বার্তা দিলেন কোচ ক্যাবরেরা ১১ বছরের শিশুর অন্তঃসত্ত্বা ঘটনায় পলাতক মাদ্রাসাশিক্ষক, ফেসবুকে ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি এভারটনের কাছে ড্র করে শিরোপার সমীকরণে পিছিয়ে গেল ম্যানচেস্টার সিটি, এগিয়ে আর্সেনাল রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা, শিগগিরই আসতে পারে নতুন সূচি বিজেপির উত্থান, মমতার দুর্গে ফাটল সংগ্রাম থেকে শাসনক্ষমতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের গল্প একই গ্রামের বাসিন্দা হওয়ায় রিট শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারক প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রয়োদশ সংসদ অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি
  • রায়পুরে অটোরিকশাচালক হত্যা: ৪৮ ঘণ্টায় প্রধান আসামি গ্রেফতার

    রায়পুরে অটোরিকশাচালক হত্যা: ৪৮ ঘণ্টায় প্রধান আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর অটোরিকশাচালক রাজিব হোসেন হত্যা মামলার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি সোহেল ওরফে গিয়াস উদ্দিন গেসুকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

    সোমবার (৪ মে) বিকেলে চাঁদপুর সদরের ওয়্যারলেস মোড় সংলগ্ন মেথরপট্টি এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

    পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবির সূত্র ধরে স্থানীয়রা সোহেলকে শনাক্ত করেন। পরে তাকে আটকের পর পুলিশে খবর দেওয়া হয়। গ্রেপ্তারের সময় তার স্ত্রী এবং একটি পালিত বানরও সঙ্গে ছিল বলে জানা গেছে।

    এদিকে ঘাতক গ্রেপ্তারের খবরে সোমবার রাত ৮টার দিকে রায়পুর থানার সামনে শতাধিক গ্রামবাসী জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আসামির ফাঁসির দাবিতে স্লোগান দেন।

    নিহত রাজিব হোসেন (১৪) উপজেলার দক্ষিণ গাজিপুর গ্রামের অটোরিকশাচালক মোস্তফার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১ মে) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রাজিব নিখোঁজ হয়। রাত ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তার মোবাইল ফোনে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

    পরদিন শনিবার (২ মে) দুপুরে উপজেলার চর আবাবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশে একটি সুপারি বাগান থেকে রাজিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।

    নিহতের পিতা মোস্তফা অভিযোগ করেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রাজিবকে হত্যা করা হয়েছে। ঘাতক সোহেল অটোরিকশাটি নিতে ব্যর্থ হয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।

    এ ঘটনায় শনিবারই রায়পুর থানায় সোহেলকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “আটকের পর সোহেল হত্যার কথা স্বীকার করেছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

    পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ