শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • কুমিল্লায় একদিন: ঘুরে দেখার সেরা ট্যুর প্ল্যান

    কুমিল্লায় একদিন: ঘুরে দেখার সেরা ট্যুর প্ল্যান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাদি কাপড়ের স্নিগ্ধতা আর মাতৃভাণ্ডারের আদি রসমালাইয়ের টানে ভ্রমণপিয়াসী মানুষের কাছে কুমিল্লার আবেদন সবসময়ই অনন্য। রাজধানী ঢাকা বা পার্শ্ববর্তী জেলাগুলো থেকে খুব অল্প সময়ে এবং কম খরচে যারা একদিনে একটি সম্পূর্ণ ট্যুর দিতে চান, তাঁদের জন্য কুমিল্লা হতে পারে সেরা গন্তব্য। বৌদ্ধ সভ্যতার প্রাচীন নিদর্শন থেকে শুরু করে আধুনিক থিম পার্ক—সবই মিলবে এই প্রাচীন জনপদে।

    যাতায়াত ব্যবস্থা

    ঢাকা থেকে সড়ক ও রেল উভয় পথেই কুমিল্লা যাওয়া যায়। সায়েদাবাদ বা যাত্রাবাড়ী থেকে তিশা, এশিয়া লাইন বা রয়্যাল কোচের মতো বাসে সরাসরি কুমিল্লা পৌঁছানো সম্ভব। নন-এসি ৩০০-৩৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ৪০০-৫০০ টাকার মধ্যে। সময় লাগবে মাত্র ২ থেকে ২.৫ ঘণ্টা। ট্রেনে যেতে চাইলে মহানগর প্রভাতী বা উপকূল এক্সপ্রেস বেছে নিতে পারেন, যার ভাড়া শ্রেণিভেদে ১৭০ টাকা থেকে শুরু।

    দর্শনীয় স্থানের তালিকা ও রুট ম্যাপ

    একদিনের সংক্ষিপ্ত সফরে সর্বোচ্চ স্থান কভার করার জন্য নিচের রুটটি অনুসরণ করা যেতে পারে:

    • ময়নামতি ওয়্যার সিমেট্রি: শুরুতেই কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত এই শান্ত সমাধি ক্ষেত্রটি দেখে নিতে পারেন।

    • শালবন বৌদ্ধ বিহার ও জাদুঘর: এরপর সিএনজি বা অটোতে করে কোটবাড়ী সংলগ্ন শালবন বিহারে (প্রবেশমূল্য ৩০ টাকা) প্রাচীন বৌদ্ধ সভ্যতার নির্দশন দেখে নেওয়া যায়। পাশেই রয়েছে ময়নামতি জাদুঘর।

    • বার্ড (BARD) ও নীলাচল পাহাড়: দুপুরের লাঞ্চের জন্য বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড এলাকা সেরা। এখানকার ছায়াঘেরা পরিবেশ এবং ‘দীপু নাম্বার টু’ চলচ্চিত্রের স্মৃতিবিজড়িত পানির ট্যাংক পর্যটকদের অন্যতম আকর্ষণ।

    • ম্যাজিক প্যারাডাইস বা ডায়নো পার্ক: বিকেলে পরিবার বা বন্ধুদের নিয়ে আনন্দ করতে চলে যেতে পারেন কোটবাড়ীর থিম পার্কগুলোতে। ম্যাজিক প্যারাডাইসের এন্ট্রি ফি ২৫০-৩০০ টাকার আশেপাশে।

    • ধর্মসাগর ও কান্দিরপাড়: বিকেলের স্নিগ্ধ আড্ডার জন্য ধর্মসাগর দীঘির পাড় এবং রাণী কুঠির এলাকা চমৎকার।

    কেনাকাটা ও রসনাবিলাস

    কুমিল্লা ভ্রমণ পূর্ণতা পায় না মনোহরপুরের আদি মাতৃভাণ্ডারের রসমালাই ছাড়া। তবে সাবধান, আসল মাতৃভাণ্ডার কেবল মনোহরপুরেই অবস্থিত। দিনশেষে কান্দিরপাড় থেকে ঐতিহ্যবাহী খাদি কাপড় কিনে রাতের বাসে আবার ঢাকায় ফেরা যায়।


    ভ্রমণ টিপস:

    • রোদ থেকে বাঁচতে সাথে অবশ্যই ছাতা ও পর্যাপ্ত পানির বোতল রাখুন।

    • যাতায়াতের জন্য সিএনজি বা অটোরিকশা ভাড়া করার আগে দামাদামি করে নেওয়া ভালো।

    • সময় বাঁচাতে খুব সকালে ঢাকা থেকে রওনা দেওয়া বুদ্ধিমানের কাজ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন