শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • গণপূর্ত কর্মকর্তা সারোয়ার জাহানের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ

    গণপূর্ত কর্মকর্তা সারোয়ার জাহানের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণপূর্ত অধিদপ্তরের সংস্থাপন শাখায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করা মুহাম্মদ সারোয়ার জাহানের বিরুদ্ধে বদলি বাণিজ্যসহ গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।

    দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা লিখিত অভিযোগে তাঁর বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের বদলি প্রক্রিয়ায় অনিয়ম, আর্থিক লেনদেন এবং সিন্ডিকেট গঠনের মাধ্যমে সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সাম্প্রতিক কয়েকটি বদলি আদেশ স্থগিত করেছে।

    অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের শেষভাগ থেকে সংস্থাপন শাখায় দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি একাধিক বদলি প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। বিশেষ করে ২০২৬ সালের মার্চে একদিনেই অর্ধশতাধিক প্রকৌশলীর বদলি আদেশ জারির ঘটনায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

    মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব বদলির ক্ষেত্রে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ রয়েছে, যেখানে একই স্টেশনে দুই বছরের কম সময় থাকা কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে।

    অভিযোগে আরও বলা হয়, লোভনীয় পোস্টিংয়ের বিনিময়ে আর্থিক সুবিধা গ্রহণ এবং কিছু কর্মকর্তাকে হয়রানির ঘটনাও ঘটেছে। পরে মন্ত্রণালয় এসব বদলি স্থগিত করে এবং নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেয়।

    এছাড়া তাঁর বিরুদ্ধে অতীতের জামানত অর্থ কেলেঙ্কারির অভিযোগ তদন্তে প্রমাণিত হলেও শাস্তি না হওয়ায় প্রশ্ন উঠেছে। দুদকের অভিযোগে অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার এবং প্রভাবশালী সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়েছে।

    গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিন ধরে বদলি, নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ থাকলেও নতুন করে এ ঘটনায় প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে দুদক ও মন্ত্রণালয়ের যৌথ তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন