শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: গ্রেফতার আরও ২ আসামি

ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: গ্রেফতার আরও ২ আসামি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— ইউসুফ আলী ও নেছার আহমেদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) ডিএমপির গুলশান বিভাগের পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের বিশেষ অভিযানে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে র‍্যাব এই পৈশাচিক হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছিল। পুলিশের নতুন এই দুই গ্রেপ্তারের মাধ্যমে এই মামলায় এখন পর্যন্ত মোট সাতজন আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়ল।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার (২০ এপ্রিল) দুপুরে অফিস শেষ করে বাসায় ফিরছিলেন ডা. আহমদ হোসেন। পথে বনানীর পুরোনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে পৌঁছালে ওত পেতে থাকা দুই যুবক তাকে পেছন থেকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। হামলাকারীরা তার ডান হাত ও পিঠে মারাত্মক জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ক্যান্সার হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, আহত উপ-পরিচালককে গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিদেশি নম্বর থেকে হাসপাতালের টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। ধারণা করা হচ্ছে, টেন্ডার সংক্রান্ত কোনো অনৈতিক দাবি না মানার জেরেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। বনানী থানায় দায়ের করা এই মামলার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন