শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মোহাম্মদপুরে মাইক্রোবাসে বিস্ফোরণে দগ্ধ ২

মোহাম্মদপুরে মাইক্রোবাসে বিস্ফোরণে দগ্ধ ২
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর মোহাম্মদপুরে এসির গ্যাস লিকেজ থাকা একটি মাইক্রোবাসে সিগারেট ধরাতে গিয়ে দুইজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে দগ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন আবু হোসেন (৫২) ও আবুল বাশার (৪০)। আবু হোসেন পেশায় গাড়িচালক এবং আবুল বাশার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

আহত আবু হোসেনের স্ত্রী জেসমিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা মাইক্রোবাসে করে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় যাচ্ছিলেন। এ সময় গাড়ির এসির গ্যাস লিক হচ্ছিল, যা তারা বুঝতে পারেননি। পরে লাইটার দিয়ে সিগারেট ধরানোর সময় হঠাৎ আগুন ধরে যায় এবং তারা দগ্ধ হন।

ঢামেক বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. হারুনুর রশিদ জানান, আবু হোসেনের শরীরের প্রায় ১২ শতাংশ পুড়ে গেছে এবং আবুল বাশারের দুই হাত সামান্য দগ্ধ হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন