বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ৫২৫ প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা আল্লাহর কাছে তিনটি বিশেষ নিয়ামত চেয়েছিলেন সুলাইমান (আ.) ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ অবরোধ, যান চলাচলে ভোগান্তি জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • বলিউডে আনন্দের সুখবর: কারিশমা তান্না মা হতে চলেছেন!

    বলিউডে আনন্দের সুখবর: কারিশমা তান্না মা হতে চলেছেন!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী কারিশমা তান্না শিগগিরই মা হতে চলেছেন। গতকাল সোমবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করে সুখবরটি শেয়ার করেন। ছবিতে দেখা গেছে, ছোট্ট জুতা এবং “Mom-Dad” লেখা টুপি পরা কারিশমা এবং তার স্বামী বরুণ ভাঙ্গেরা, যেগুলোতে তাদের উত্তেজনা ও আনন্দ স্পষ্ট। পোস্টে যুগল লিখেছেন, মিরাকল ঘটতে চলেছে। আমাদের জীবনের সেরা উপহারটি অগাস্টে আসছে।

    পরিবারে নতুন সদস্য আসার খবরে ভক্ত, সহকর্মী এবং বন্ধু মহলে আনন্দের ঝড় বয়ে গেছে। ‘মম’ ছবির সিকুয়েলে একসঙ্গে কাজ করা খুশি কাপুর থেকে শুরু করে দিয়া মির্জা, জেসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ, সোনাল চৌহানসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

    কারিশমা তান্না হিন্দি টেলিভিশন ও সিনেমায় কাজের মাধ্যমে দর্শক হৃদয় জয় করেছেন। ‘বিগ বস’-এ মডেল উপেন প্যাটেলের সঙ্গে সম্পর্কের পরে ২০২১ সালে ব্যবসায়ী বরুণ ভাঙ্গেরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এখন পাঁচ বছর পর, নতুন জীবনের এক আনন্দঘন অধ্যায় শুরু করতে চলেছেন যুগল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ