শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫
  • কালজয়ী সিনেমা দেখতে ফিল্ম আর্কাইভে বিশেষ উৎসব

    কালজয়ী সিনেমা দেখতে ফিল্ম আর্কাইভে বিশেষ উৎসব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পুরোনো দিনের কালজয়ী চলচ্চিত্রগুলো বড় পর্দায় দেখার সুযোগ দিচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী বিশেষ প্রদর্শনী। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে দর্শকরা বিনামূল্যে এসব চলচ্চিত্র উপভোগ করতে পারবেন।

    রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিজস্ব ভবনের দোতলায় ৩০০ আসনবিশিষ্ট অত্যাধুনিক প্রজেকশন হলে এই প্রদর্শনী চলবে। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আর্কাইভে সংরক্ষিত নতুন, পুরাতন কিংবা দুর্লভ সব চলচ্চিত্র সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

    ২ এপ্রিল প্রদর্শিত হবে হারুনর রশীদ পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র 'মেঘের অনেক রং'। ১ ঘণ্টা ১৭ মিনিট ব্যাপ্তির এই সিনেমাটিতে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনানসহ আরও অনেকে।

    পরের সপ্তাহে অর্থাৎ ৯ এপ্রিল দেখানো হবে খান আতাউর রহমান পরিচালিত ক্ল্যাসিক সিনেমা 'দিন যায় কথা থাকে'। ২ ঘণ্টা ৩২ মিনিটের এই সাদাকালো ছবিটি দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে সোনালী অতীতে। এর প্রধান চরিত্রে রয়েছেন ফারুক, কবরী, আনোয়ারা, খলিল ও টেলিসামাদ।

    ১৬ এপ্রিল থাকছে শাহ আলম কিরন পরিচালিত রঙিন চলচ্চিত্র। সালমান শাহ ও শাবনূর অভিনীত এই জনপ্রিয় সিনেমাটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা। আরও অভিনয় করেছেন আনোয়ারা ও রিণা খান।

    মাসের মাঝামাঝি অর্থাৎ ২৩ এপ্রিল দর্শকরা দেখতে পাবেন দেওয়ান নজরুল পরিচালিত অ্যাকশনধর্মী সাদাকালো ছবি 'দোস্ত দুশমন'। ২ ঘণ্টা ১৩ মিনিটের এই সিনেমাটিতে পর্দায় দেখা যাবে সোহেল রানা, ওয়াসিম, শাবানা ও সুচরিতাকে।

    সবশেষে ৩০ এপ্রিল প্রদর্শিত হবে মমতাজ আলী পরিচালিত রঙিন চলচ্চিত্র 'নসিব'। ২ ঘণ্টা ৪২ মিনিট ব্যাপ্তির এই বিশাল আয়োজনে অভিনয় করেছেন উজ্জল, শাবানা, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা।

    মূলত চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের দর্শকদের বাংলা সিনেমার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই ফিল্ম আর্কাইভ নিয়মিত এ ধরনের আয়োজন করে থাকে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের সময়মতো হলে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ