সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল সরকারের বড় সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান অপ্রতিম হত্যায় অন্য কোনো কারণ ছিল কি না, উঠছে প্রশ্ন মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার, মামলা লাইব্রেরিতে বই হাতে অপু বিশ্বাস, কী বার্তা দিচ্ছেন তিনি! স্মার্টফোনে ভালো ছবি তুলতে যে বিষয়গুলো খেয়াল রাখবেন আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের ৩ জন নিহত যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার নমপেনে অনলাইন স্ক্যাম: ৯ বাংলাদেশি নাগরিক আটক
  • মুসলমানদের ট্র্যাজেডি ও এপ্রিল ফুল

    মুসলমানদের ট্র্যাজেডি ও এপ্রিল ফুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রতি বছর ১ এপ্রিল বিশ্বজুড়ে ‘এপ্রিল ফুল’ দিবসটি মজা ও হাস্যরসের মাধ্যমে পালন করা হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দাবি করা হয়, এই দিনের সঙ্গে স্পেনের গ্রানাডায় মুসলমানদের ওপর সংঘটিত একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের সম্পর্ক রয়েছে।

    এই দাবিতে বলা হয়, ১৪৯২ সালে স্পেনের শেষ মুসলিম শাসনকেন্দ্র গ্রানাডা পতনের সময় খ্রিস্টান শাসক রাজা ফার্ডিন্যান্ড ও রানী ইসাবেলা প্রতারণার মাধ্যমে মুসলমানদের হত্যা করেন এবং সেই ঘটনার স্মরণে ‘এপ্রিল ফুল’ দিবস চালু হয়।

    তবে ইতিহাসবিদদের মতে, এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায় না। গবেষণায় দেখা গেছে, ‘এপ্রিল ফুল’ দিবসের উৎপত্তি নিয়ে একাধিক তত্ত্ব রয়েছে, তবে এর সঙ্গে গ্রানাডার পতন বা মুসলিম নিধনের সরাসরি সম্পর্কের প্রমাণ ইতিহাসে প্রতিষ্ঠিত নয়।

    ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৪৯২ সালে গ্রানাডা খ্রিস্টান শাসকদের হাতে পতিত হয় এবং এর মধ্য দিয়ে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে। তবে এই ঘটনাটি জানুয়ারিতে সংঘটিত হয়েছিল, এপ্রিল মাসে নয়।

    এপ্রিল ফুল দিবসের উৎপত্তি নিয়ে প্রচলিত একটি তত্ত্ব হলো, ইউরোপে ক্যালেন্ডার পরিবর্তনের সময় (জুলিয়ান থেকে গ্রেগরিয়ান) যারা পুরোনো ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিলের শুরুতে নববর্ষ উদযাপন করতেন, তাদের নিয়ে উপহাস করা হতো। ধীরে ধীরে এই প্রথাই ‘এপ্রিল ফুল’ হিসেবে জনপ্রিয়তা পায়।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ঐতিহাসিক দাবি যাচাই না করেই গ্রহণ করা হয়, যা বিভ্রান্তির সৃষ্টি করে। তাই যেকোনো তথ্য গ্রহণের আগে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করা জরুরি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ