অপি করিমের ফেসবুক পোস্টে নাজিফা তুষির প্রশংসা

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেশার কুকার’ দেখে ছবির কলাকুশলীদের প্রশংসা করেছেন নন্দিত অভিনেত্রী অপি করিম। এক ফেসবুক পোস্টে তিনি সিনেমার নির্মাণ, গল্প ও অভিনয় নিয়ে খোলামেলা মতামত জানিয়েছেন।
অপি করিম জানান, ঈদের ব্যস্ততার মধ্যে মাত্র একটি সিনেমা দেখার সুযোগ পেয়েছেন, আর সেটিই হলো ‘প্রেশার কুকার’। তার মতে, অযথা নাচ-গান বা মারামারি ছাড়া শক্তিশালী গল্পের মাধ্যমে দর্শককে মনোরঞ্জিত করা সম্ভব, এবং এই সিনেমা তার প্রমাণ।
অভিনয় প্রসঙ্গে বিশেষভাবে প্রশংসা করেন নাজিফা তুষিরকে। তার কথায়, তুষির অভিনয়ে এক ধরনের তীব্রতা রয়েছে যা গল্পকে আরও গভীর করে তোলে। পাশাপাশি রিজভী রিজু এবং ফজলুর রহমান বাবু-র অভিনয়ও দর্শকের মনে দাগ কাটবে বলে মন্তব্য করেছেন তিনি।
শুধু অভিনয় নয়, ছবিটির কারিগরি দিক নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন অপি করিম। সিনেমাটোগ্রাফি, সম্পাদনা, সাউন্ড, সেট, কস্টিউম, মেকআপ ও লোকেশনে যত্নের ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
তবে কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে কিছু দৃশ্য সংক্ষিপ্ত করা বা কয়েকটি চরিত্র বাদ দিলে গল্প আরও সংহত হতে পারত।
সব মিলিয়ে, গল্পনির্ভর এমন একটি সিনেমা নির্মাণে সাহস দেখানোর জন্য নির্মাতা রায়হান রাফিকে সাধুবাদ জানিয়েছেন অপি করিম। ভবিষ্যতেও তার কাছ থেকে এমন ভিন্নধর্মী কাজ আশা প্রকাশ করেছেন তিনি।
দৈএনকে/জে, আ