বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • মধ্যবাড্ডায় সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    মধ্যবাড্ডায় সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মধ্যবাড্ডা ইউলুপ ব্রিজে সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    আজ (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    হাসপাতালে নিয়ে আসা মো. বাদশা জানান, মধ্য বাড্ডা ইউলুপের ব্রিজে  সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক যুবক গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন