সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল সরকারের বড় সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান অপ্রতিম হত্যায় অন্য কোনো কারণ ছিল কি না, উঠছে প্রশ্ন মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার, মামলা লাইব্রেরিতে বই হাতে অপু বিশ্বাস, কী বার্তা দিচ্ছেন তিনি! স্মার্টফোনে ভালো ছবি তুলতে যে বিষয়গুলো খেয়াল রাখবেন আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের ৩ জন নিহত যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার নমপেনে অনলাইন স্ক্যাম: ৯ বাংলাদেশি নাগরিক আটক
  • নির্জনে নগ্ন হয়ে গোসল, ইসলামের দৃষ্টিতে কী বলা হয়েছে?

    নির্জনে নগ্ন হয়ে গোসল, ইসলামের দৃষ্টিতে কী বলা হয়েছে?
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রশ্ন: একান্ত ব্যক্তিগত ও আবদ্ধ বাথরুমে সম্পূর্ণ নগ্ন হয়ে গোসল করলে কি গুনাহ হয়?

    উত্তর: এমন স্থানে, যেখানে অন্য কারও দেখার কোনো সম্ভাবনা নেই—যেমন আবদ্ধ বাথরুম—সেখানে নগ্ন হয়ে গোসল করা শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ নয়। ফলে এ কারণে গুনাহ হবে না।

    তবে ইসলামের শালীনতার শিক্ষা অনুযায়ী, অপ্রয়োজনে পুরোপুরি নগ্ন হওয়া নিরুৎসাহিত করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী যতটুকু শরীর খোলা রাখা দরকার, ততটুকুই খোলা রাখাই উত্তম। কারণ ইসলাম সর্বাবস্থায় লজ্জাশীলতা ও শালীনতাকে গুরুত্ব দেয়।

    এ বিষয়ে হাদিসে এসেছে, বাহয ইবনে হাকিম (রহ.) তাঁর পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেন—কাদের সামনে সতর আবৃত রাখতে হবে? জবাবে নবী (সা.) বলেন, স্ত্রী ও দাসী ছাড়া সবার সামনে তা ঢেকে রাখতে হবে। তিনি আরও জিজ্ঞেস করেন, যদি লোকেরা একসঙ্গে থাকে? তখন রাসুল (সা.) বলেন, যতটা সম্ভব যেন কেউ অন্যের গোপন অঙ্গ না দেখে সে চেষ্টা করতে হবে। এমনকি নির্জনে থাকলেও আল্লাহর সামনে লজ্জাশীল থাকা উচিত।
    (সুনানে তিরমিজি: ২৭৬৯)


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ